ঘুষ নিতে জবাবদিহি নেই সেবাদানকারী প্রতিষ্ঠানের
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

ঘুষ নিতে জবাবদিহি নেই সেবাদানকারী প্রতিষ্ঠানের

কামরান আহমেদ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ
ঘুষ নিতে  জবাবদিহি নেই সেবাদানকারী প্রতিষ্ঠানের

সম্পাদকীয় ভালো ভাবে জেনে,বুঝে, পড়ে তথ্য নিয়ে লেখাটি শুরু করেছি, অজানা নয় খারাপ ভাষা ব্যবহিত হবে আমার লেখনিতে। তবে শুধু তাদেরই ভাষা খারাপ হবে  যারা কিনা এমন বাণিজ্যের সাথে সম্পৃক্ত।

এবার আল্লাহ নামে শুরু করা যাক,  পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) বা জরিপে সরকারি সেবা নিতে প্রায় ৩২ শতাংশ নাগরিককে ঘুষ দিতে হয় বলে জানানো হয়েছে তাও আবার এ সোনার বাংলাতে যেটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়। একটু নেড়ে ছেড়ে বসুন একটু বুঝিয়ে বলা যাক!! এর অর্থ হলো, প্রতি তিনজন নাগরিকের মধ্যে একজনকে সরকারি সেবা নিতে ঘুষ দিতে হয়।

আশ্চর্যের বিষয় নয় এটা তো বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে ৪৫ হাজার ৮৮৮টি খানার ৮৪ হাজার ৮০৭ নারী-পুরুষ বিবিএস পরিচালিত এই জরিপে অংশ নেন। জরিপের তথ্যানুসারে, সবচেয়ে বেশি ঘুষ-দুর্নীতি হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে। গত এক বছরে বিআরটিএতে সেবা নিতে গিয়ে ৬৩ দশমিক ২৯ শতাংশ ঘুষ–দুর্নীতির শিকার হয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থায় ৬১ দশমিক ৯৪ শতাংশ, পাসপোর্ট অফিসে ৫৭ দশমিক ৪৫ শতাংশ ও ভূমি নিবন্ধন অফিসে ৫৪ দশমিক ৯২ শতাংশ মানুষকে সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হয়েছে।

কী চোখ  কপালে উঠে যায়নি তো আবার?

জরিপে নাগরিকের নিরাপত্তার বিষয়টিও উঠে এসেছে। এতে দেখা যায়, নারীর চেয়ে পুরুষেরা অপেক্ষাকৃত নিরাপদ। প্রতি পাঁচজন নারীর একজন অর্থাৎ ২০ শতাংশ সন্ধ্যায় একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন না। বিপরীতে ৮৯ দশমিক ৫৩ শতাংশ পুরুষ একা চলাফেরায় নিরাপদ বোধ করেন। এ ছাড়া গত এক বছরে দেশের ১৯ দশমিক ৩১ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়। এখানেও নারীরা বেশি বৈষম্য বা হয়রানির শিকার হন।

বৃহস্পতিবার পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে জরিপের তথ্য তুলে ধরেন সিপিএস প্রকল্পের পরিচালক রাশেদ-ই-মাসতাহাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফেব্রুয়ারিতে নেওয়া বিবিএসের জরিপে গত এক বছরের অভিজ্ঞতা তুলে ধরা হলে অর্ধেক সময় ছিল আওয়ামী লীগ সরকারের ও বাকি অর্ধেক অন্তর্বর্তী সরকারের সময়ের। কিন্তু কোনো সরকারের আমলে সেবাপ্রার্থীদের হয়রানি–ভোগান্তি কমেছে বলে মনে হয় না।

তবে, পৃথিবীর মানুষের কাছে নোবেল শান্তিতে পাওয়া ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে বাংলাদেশ এখন বাংলাদেশ একটি সুরক্ষিত দেশ।

আরো রয়েছে, সরকারি প্রতিষ্ঠান বিবিএসের জরিপের সঙ্গে বেসরকারি সংস্থার জরিপের মিল আছে। গত বছরের ডিসেম্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জরিপে দেখা যায়, পাসপোর্ট নিতে গিয়ে দেশের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হন। বিবিএসের জরিপে শীর্ষে আছে বিআরটিএ। টিআইবি জরিপে এটা চতুর্থ নম্বরে। বিবিএসের জরিপে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দ্বিতীয় নম্বরে। আর টিআইবির জরিপে এর অবস্থান পঞ্চম। কী আজব দেশ লজ্জায় লজ্জিত সাধারণ জনগণ লিখেতে গিয়ে আমি ও কিছুটা লজ্জায় লজ্জিত তবে আমি মেয়ে নয় লজ্জা আমায় মানায় না আবার শুরু করা যাক —

জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আশা করা হয়েছিল, সরকারি সেবা নিতে মানুষ ভোগান্তি ও দুর্নীতি থেকে রেহাই পাবেন। কিন্তু নম্বরের হেরফের হলেও সরকারি সেবা খাতে দুর্নীতির মাত্রা যে কমেনি, বিবিএসের জরিপই তার প্রমাণ। আপনাদের কিছু বলার থাকলে বলুন ঘুষের পেশার সাথে নিয়জিত বেহায়ার দল।

সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা নিতে জনগণকে যে কী পরিমাণ ভোগান্তির শিকার হতে হয়, সেটা জানার জন্য জরিপের প্রয়োজন নেই। যেখানে যত বেশি সেবাপ্রার্থী, সেখানে ঘুষের পরিমাণও বেশি। প্রায় প্রতিটি সেবাদানকারী প্রতিষ্ঠানকে ঘিরে দালাল চক্র গড়ে ওঠে। স্বাভাবিক প্রক্রিয়ায় নাগরিকেরা যে সেবা পান না; দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাক্ষাৎ বা সই পাওয়া যায় না, দালালকে ঘুষ দিলে তা অনায়াসে মিলে যায়।

সেবাদানকারী প্রতিষ্ঠানের বড়–ছোট সব কর্তাব্যক্তির সঙ্গে এই দালালদের অশুভ আঁতাত আছে। পাসপোর্ট পাওয়া থেকে শুরু করে গাড়ির নিবন্ধন—সবকিছুতেই মোটা অঙ্কের ঘুষ দিতে হয়।

ঘুষ আমাদের ‘জাতীয় সংস্কৃতির’ অংশ হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার অনিয়ম–দুর্নীতি বন্ধে অনেক পদক্ষেপ নিয়েছে বলে জোর প্রচারণা আছে। কিন্তু সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে তারা জবাবদিহির আওতায় আনতে পারল না। সবকিছু যদি আগের মতোই চলে, কী পরিবর্তন হলো?  আর কী পরিবর্তন করবেন? 

তবে পরিবর্তন করতে পারলে,যদি আমি মারা যাই তবে,কবরে একখানা চিঠি পাঠানোর অনুরোধ রইলো। একটু শান্তিতে  চিরকাল ঘুমাতে পারবো আরকি।  জানিনা যদি আবার বাংলাদেশে লাশ যায়, হয়তো লাশটি নিয়েও ব্যবসা করা শুরু করে দিবে কে জানে —

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।