টিসিবির পণ্য নিতে মধ্যবিত্তরাও লাইনে
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

টিসিবির পণ্য নিতে মধ্যবিত্তরাও লাইনে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ
টিসিবির পণ্য নিতে মধ্যবিত্তরাও লাইনে

মঙ্গলবার দুপুর দেড়টা। রামপুরা বৌবাজার এলাকায় যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যবাহী গাড়ি। পথ বাকি আধা কিলোমিটার। তখনও পেছনে ছুটছেন ১০ থেকে ১২ জন। যখন গাড়িটি নির্ধারিত জায়গায় থামলো, তখন ক্রেতা জড়ো হলো জনা পঞ্চাশেক।

এরপর লাগলো হুড়াহুড়ি। নিজের লাইন বুঝে পেয়েই বেশিরভাগ ক্রেতার কানে ফোন। তারা পরিচিত অন্যদের ফোন দিচ্ছেন। প্রায় সবার মুখে একই কথা ‘বৌবাজার টিসিবি এসেছে, তাড়াতাড়ি আসো।’

 

সরেজমিনে দেখা গেলো, লাইনে বেশ কয়েকজনের পোশাক-আশাক বেশ ভালো। মনে হয়নি গরিব মানুষ। এরপর কথা হয় সিরাজুল ইসলাম নামে একজনের সঙ্গে। তিনি পাশের এলাকায় কুঞ্জবনে থাকেন। জানালেন, রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ি দেখে লাইনে দাঁড়িয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা। আগে কখনো এভাবে পণ্য কেনেননি।

যেখানে টিসিবির গাড়ি দাঁড়িয়েছে, সেখানেই নবীনগর ফার্নিচার নামে একটি দোকান। ওই দোকানের মালিকও দাঁড়িয়েছেন ওই লাইনে। সঙ্গে কয়েকজন কর্মচারীও এসেছেন পণ্য নিতে।

 

তখন লাইনে একজন বলেই ফেললো, হাজি সাহেবের তো বাড়িও আছে। তারপরেও টিসিবির পণ্য খেতে হবে! তবে ওই দোকানি তখন কোনো উত্তর দেননি।এটি টিসিবির বিশেষ সেল। ফ্যামিলি কার্ড ছাড়া এখানে ট্রাকসেলে পণ্য বিক্রি হয়। যে কারণে পণ্যের তুলনায় ক্রেতার সংখ্যা বেশি। ফলে সবাইকে পণ্য দেওয়া যায় না।- ডিলার হাবিবুর রহমান

শুরুতে যখন টিসিবির গাড়ি এসেছিল, তখন সেখানে প্রত্যেক ক্রেতাকে সিরিয়ালের টোকেন দিয়েছিলেন ওই এলাকার মুদি দোকানি শফিকুল ইসলাম। তিনি প্রায় অধিকাংশ মানুষকে চেনেন। জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, পণ্যের দামের চোটে এখন লাজলজ্জা ফেলে সবাই টিসিবির পণ্য নেয়। এমনকি বড়লোকও খোঁজ পেলে ড্রাইভার-কাজের লোক দিয়ে পণ্য নিয়ে যায়। এ লাইনেও এমন অনেকে আছে।

শফিকুল তখন ১১২ জন পুরুষ ও ১৬৫ জন নারীকে টোকেন দিয়েছেন। এরপর টিসিবির ডিলার চৌধুরী এন্টারপ্রাইজের হাবিবুর রহমান তাদের মধ্যে পণ্য বিক্রি শুরু করেছেন। এরপরও আর কারও পণ্য কেনার সুযোগ ছিল না। টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে গেছেন অনেকে।

ডিলার হাবিবুর রহমান বলেন, এটি টিসিবির বিশেষ সেল। ফ্যামিলি কার্ড ছাড়া এখানে ট্রাকসেলে পণ্য বিক্রি হয়। যে কারণে পণ্যের তুলনায় ক্রেতার সংখ্যা বেশি। ফলে সবাইকে পণ্য দেওয়া যায় না।

টিসিবির সূত্রে জানা যায়, রাজধানীর ৫০টি স্থানে এভাবে ফ্যামিলি কার্ড ছাড়া বিশেষ ট্রাকসেলে পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিটি ট্রাকে ৩৫০ জনের জন্য পণ্য থাকে। তবে অধিকাংশ জায়গায়ই এর চেয়ে ১০০ থেকে ১৫০ জন বেশি মানুষ উপস্থিত থাকে। যাদের পণ্য দেওয়া যায় না।

 

আরেক বিক্রেতা এনামুল বলেন, মারামারিও হয় লাইনের মধ্যে। যে কারণে টোকেন দিয়ে সিরিয়াল দেওয়া হয়। তারপরেও প্রচুর চাপ সামলাতে হয়

 

টিসিবির ওই বিক্রি কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে বেশ কয়েকবার ডিলার হাবিবুর রহমানকে বলতে শোনা যায়, ‘লাইন সোজা করেন, হুড়াহুড়ি করলে মাল (পণ্য) দেবো না। গরু-ছাগলের মতো লাইনে কেউ মাল পাবে না।’

সেখানে একজন ক্রেতা ইয়াকুব বলেন, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে এ অবস্থা। সবাই টিসিবির পণ্য চায়, পেলে স্বস্তি। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা এভাবে দাঁড় করিয়ে রাখা অমানবিক।

বিজ্ঞাপন

ওই বিক্রি কার্যক্রম প্রায় তিন ঘণ্টা চলে। তাতে নানান অস্বস্তি দেখা যায় ক্রেতাদের মধ্যে। রুস্তম আলী খানের বয়স সত্তরের বেশি। তিনি পাশের একটি চায়ের দোকানে পাউরুটি খেতে খেতে বলেন, ঠিক নামাজ পড়ে বাসায় ঢুকছি, বউ পাঠিয়ে দিছে। বাড়ি গেলে সিরিয়াল থাকবে না। তাই রুটি খাই, ভাত খেতে পারিনি।

দুই ঘণ্টা দাঁড়ালে একটা ট্রিপ মিস হবে। কিন্তু পণ্য পেলে ৪শ টাকা সাশ্রয় হবে। তাই যেখানে টিসিবি বা ওএমএস পাই, কিনি।– ক্রেতা বায়জিদ মুন্সি

কিছুটা সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে ট্রাকের সামনে সিরিয়ালে দাঁড়িয়ে আছে সবাই। পাশে সিএনজি অটোরিকশা রেখে একজন লাইনে দাঁড়িয়েছেন। বায়জিদ মুন্সি নামে ওই চালক জাগো নিউজকে বলেন, দুই ঘণ্টা দাঁড়ালে একটা ট্রিপ মিস হবে। কিন্তু পণ্য পেলে ৪শ টাকা সাশ্রয় হবে। তাই যেখানে টিসিবি বা ওএমএস পাই, কিনি।

একজন আইসক্রিম বিক্রেতাও আছেন। তিনি বলেন, গাড়ি দেখলে পেছনে পেছনে ছুটে আসে মানুষ। আর এখন ফোনের যুগ। শুধু একটা ব্যাগ কিনে আনতে আনতে ২৬ জনের পেছনে সিরিয়াল চলে গেছে। মৌমাছির মতো মানুষ আসে। কোথা থেকে আসে আল্লাহ জানে।

 

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, পাঁচ কেজি চাল ও তিন কেজি আলু কিনতে পারছেন। বাজারে সম্প্রতি আলুর দাম বেড়েছে। এজন্য আলু বিক্রি শুরু করেছে টিসিবি।

এসব পণ্যের মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০, চাল ৩০ টাকা ও আলু ৪০ টাকায় কেনা যায়। এই চার পণ্য কিনতে একজন গ্রাহককে দিতে হচ্ছে ৫৯০ টাকা। খুচরা বাজার থেকে এসব পণ্য কিনতে লাগে প্রায় ১ হাজার টাকার মতো। অর্থাৎ টিসিবির ট্রাক থেকে পণ্য কিনলে অন্তত ৪শ টাকার বেশি সাশ্রয় হয়।

 

এ পণ্য কিনতে এমন অনেক মানুষও দাঁড়িয়েছেন যারা নিয়মিত ক্রেতা নন। ফরিদ উদ্দিন নামে এক ব্যাংক কর্মচারী বলেন, জীবনে প্রথম দাঁড়াইছি। কাজ নেই। ভাবলাম দাঁড়িয়ে থাকি, যদি পাওয়া যায় তবে ভালো।

বেশ দূরে একজন ভালো পোশাকের নারী দাঁড়িয়ে ছিলেন। তবে তার দৃষ্টি সব সময় টিসিবির ট্রাকের দিকে। এগিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ছেলেকে দাঁড় করাইছি। লজ্জা লাগে, আর মেয়েদের মধ্যে যে ঠেলাঠেলি। মেয়েদের লাইনও বড়।

মূলত বাজার খরচ থেকে কিছু টাকা বাঁচাতেই দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর কষ্ট করেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ। সঙ্গে এখন মধ্যবিত্তরাও। যদিও এখনো টিসিবির ট্রাকের পেছনে গৃহকর্মী, রিকশাচালক ও দিনমজুরের উপস্থিতি বেশি। তবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও ব্যবসায়ীদেরও লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে।

ওই বাজারের একজন পাইকারি পণ্য ব্যবসায়ীও ছিলেন লাইনে। নাম না প্রকাশ করার শর্তে বলেন, জীবনে তিনবার টিসিবি নিয়েছি। এক বছর পর দেড়মাস আগে একবার। এরপর আজ। তবে পণ্য পেলে খুব সুবিধা হয়। ২শ টাকার তেলে ১৫ দিন চলে যায়, যা বাজার থেকে কিনলে ৩৬০ টাকা লাগে। ডালেও ১২০ টাকা সাশ্রয় হয়, একমাস চলে যায়।

জীবনে প্রথম দাঁড়াইছি। কাজ নেই। ভাবলাম দাঁড়িয়ে থাকি, যদি পাওয়া যায় তবে ভালো।- ব্যাংক কর্মচারী ফরিদ উদ্দিন

আবার নিম্ন আয়ের কালাম বলেন, আমার কাছে দুই কেজি আলু কেনা আর একটা মুরগি কেনা সমান কথা। বাজারে দুই কেজি আলু ১৬০ টাকা। এখানে ৮০ টাকা।

এদিকে ওই সময় টিসিবির ট্রাকের পাশে পণ্য ভাগাভাগি করতে দেখা যায় এক নারীকে। জিজ্ঞাস করলে সেজমা আক্তার নামে ওই নারী জানান, যাকে পণ্য দিচ্ছেন তিনি তার মা। তার মা পণ্য পায়নি। যে কারণে নিজের থেকে অর্ধেক চাল, আলু ও ডাল দিয়েছেন।

সেজমা বলেন, ট্রাক দেখে মাকে ফোন দিয়েছি। আসতে আসতে সিরিয়াল শেষ। তাই আমার ভাগের থেকে দিলাম (টিসিবির পণ্য)। মা আমার পাশাপাশি থাকে। বাবা কর্মক্ষম হওয়ার পরও কাজ করে না। অভাবের সংসার সবাই মিলে চালাতে হয়।

 

এদিকে এত ভিড়ে সিরিয়ালের শেষের মানুষদের পণ্য পেতে অপেক্ষা করছিলেন ঘণ্টার পর ঘণ্টা। তবে এসব মানুষের অভিযোগ শোনার যেমন কেউ ছিল না, তেমনি কোথায় অভিযোগ করবেন, সেটাও তাদের জানা নেই। আবার অভিযোগ করেও লাভ নেই, কারণ ডিলার ও তাদের প্রতিনিধিরা এ পুরো সময় পণ্য বিক্রিতে হিমশিম খাচ্ছিল। অনেকেই সহযোগিতা করেছে তাদের। আবার এর মধ্যে ওই এলাকার রাস্তায় বড় লাইনের কারণে যানজটও হয়েছে, হর্নের শব্দে মাঝে মধ্যেই কান ঝালাপালা হয়েছে তাদের।

তারপরও কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে শেষমেশ পণ্য পেয়ে সব আক্ষেপ ভুলে যাচ্ছেন। স্বস্তির আভাই দেখা যাচ্ছে তাদের চোখে–মুখে।

 

খালেদা আক্তার নামে একজন বৃদ্ধা শেষে বলে গেলেন, ‘মাল পাইছি এটাই বড়। এখন আর কোনো কষ্ট নেই। অর্ধেক মাসের কোনো চিন্তা নেই।’

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।