আইপিএল: এ পর্যন্ত কোন তারকাকে ভেড়ালো কোন দল
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

আইপিএল: এ পর্যন্ত কোন তারকাকে ভেড়ালো কোন দল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
আইপিএল: এ পর্যন্ত কোন তারকাকে ভেড়ালো কোন দল

সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলাম চলছে। গতকাল রোববার (২৪ নভেম্বর) ছিল অকশনের প্রথম দিন। আজ বিকেল চারটায় শুরু হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম দিনে অকশন শেষে দল পেয়েছেন ৭২ জন খেলোয়াড়। খেলোয়াড় কেনার পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। দুবার ভেঙেছে আইপিএলের সবচেয়ে বেশি দামের রেকর্ড। চমক দেখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।

প্রথমে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দেন শ্রেয়াস আইয়ার। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে তার দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। তবে রোববার আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কেনে পাঞ্জাব।

আইয়ারের রেকর্ড স্থায়ী ছিল কয়েক মিনিট। এরপরই তার রেকর্ড ভেঙে আইপিএলে সবচেয়ে বেশি দামের খেলোয়াড় হয়ে যান ঋষভ পান্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।

দেখে নেয়া যাক প্রথম দিন শেষে কোন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছেন কোন ফ্রাঞ্চাইজি:

চেন্নাই সুপার কিংস:

প্রথমদিন চেন্নাই খরচ করেছে ৩৯ কোটি ৪০ লাখ রুপি। তারা নিলামে এখনও ১৫ কোটি ৬০ লাখ রুপি খরচ করতে পারবে। নিলাম থেকে তারা খেলোয়াড় কিনেছে সাতজনকে। এর মধ্যে, রাহুল ত্রিপাটিকে তিন কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে। কিউই ব্যাটার ডেভন কনওয়ের পেছনে ৬ কোটি ২৫ লাখ, রবীচন্দ্রন অশ্বিনের পেছেনে খরচ করেছে ৯ কোটি ৭৫ লাখ এবং আফগান স্পিনার নুর আহমদকে কিনেছে ১০ কোটিতে। এছাড়া, বিজয় শংকর, রাচিন রবীন্দ্র ও খলিল আহমেদকে নিলাম থেকে কিনেছে দলটি।

নিলামের বাইরে রুতুরাজ গায়কোয়াড়কে ১৮ কোটি, এমএস ধোনিকে ৪ কোটি, শিভাম দুবেকে ১২ কোটি, রবীন্দ্র জাজেদাকে ১৮ কোটি ও লঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে ১৩ কোটিতে ধরে রেখেছে চেন্নাই।

দিল্লি ক্যাপিটালস:
প্রথম দিনের নিলাম থেকে ৯ জন খেলোয়াড় কিনেছে দিল্লি। তারা এখনো চারজন বিদেশি ও আটজন ভারতীয় ক্রিকেটার কিনতে পারবে।

দিল্লি প্রথম দিন নিলাম থেকে ১৪ কোটি রুপিতে লোকেশ রাহুলকে দলে ভিড়িয়েছে। অজি পেসার মিচেল স্টার্ককে ১১ কোটি ৭৫ লাখ, টি নটরজানকে ১০ কোটি ৭৫ লাখ, অজি ব্যাটার জ্যাক ফ্রেশার-ম্যাকগার্ককে ৯ কোটি ও ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুককে সোয়া ৬ কোটিতে দলে ভিড়িয়েছে। এছাড়া নিলাম থেকে, কারুন নায়ার, সামির রিজভী, আশুতোষ শর্মা ও মোহিম শর্মাকে দলে ভিড়িয়েছে।

কুলদীপ যাদবকে সোয়া ১৩ কোটি, অক্ষর প্যাটেলকে সাড়ে ১৬ কোটি, প্রোটিয়া ব্যাটার ট্রিস্টান স্টাবসকে ১০ কোটি ও অভিষেক পোরেলকে চার কোটিতে রিটেইন করেছে ক্যাপিটালস।

গুজরাট টাইটানস:
প্রথমদিন ৯ খেলোয়াড়কে কিনেছে গুজরাট টাইটানস। এছাড়া ধরে রেখেছে ৫ ক্রিকেটারকে। ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে ইংলিশ ব্যাটার বাটলারকে কিনেছে গুজরাট। এছাড়া, প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসীদ কৃষ্ণা, মানব সুথার, মহিপাল লামরর, নিশান্ত সিন্ধু, অনুজ রাওয়াত ও কুমার কুশাগরাকে নিলাম থেকে কিনেছে দলটি। রিটেইন করেছে শুভমান গিল, রশিদ খান, শাহরুখ খান, রাহুল তেয়াতিয়া ও সাই সুদর্শনের মতো তারকাদের।

কলকাতা নাইট রাইডার্স:
গতবারের চ্যাম্পিয়নরা নিলামের প্রথমদিন ৬ ক্রিকেটারকে কিনেছে। এরমধ্যে ভেঙ্কাটেশ আইয়ারকে ২৩ কোটি ২৫ লাখ রুপিতে কিনে চমক দেখিয়েছে রাইডার্স শিবির। এর বাইরে, প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়া, কুইন্টক ডি কক, রহমানুল্লাহ গুরবাজ, অংক্রিশ রঘুভংসি, বইভব অরোরা, মায়াঙ্ক মারকান্দেকে কিনেছে তারা। এছাড়া রিংকু সিং, সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, রামানদিপ সিং, ভরুণ চক্রবর্তী ও হারশিত রানাকে ধরে রেখেছে তারা।

লখনৌ সুপার জায়ান্ট:
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার লখনৌ সুপার জায়ান্টের। তারা ২৭ কোটিতে রিষভ পান্তকে কিনে রেকর্ড গড়েছে। এছাড়া, মিচেল মার্শ, আভেষ খান, আব্দুল সামাদ, এইডেন মার্করাম, ডেভিড মিলার ও আরিয়ান জুয়ালকে কিনেছে লখনৌ। দলটির রিটেইন করা খেলোয়াড়রা হলেন, নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণই, মহসিন খান, আয়ুশ বাদোনি।

মুম্বাই ইন্ডিয়ানস:
প্রথমদিন মুম্বাই ইন্ডিয়ানস মাত্র চারজন খেলোয়াড় কিনেছে। ট্রেন্ট বোল্ট, কারন শর্মা, নামান ধির, রবিন মিনজকে কিনেছে তারা। এছাড়া, রিটেইন করেছে জশপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, রোহিত শর্মা ও সুরিয়াকুমার ইয়াদাভকে।

সানরাইজার্স হায়দরাবাদ:
ইশান কিষান, মোহাম্মদ শামি, অ্যাডাম জাম্পা, হার্শেল প্যাটেল, রাহুল চাহার, সিমারজিত সিংকে কিনেছে সানরাইজার্স। রিটেইন করিয়েছে, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা ও নিতিশ রেড্ডিকে।

পাঞ্জাব কিংস:

প্রথম দিনের নিলামে সবচেয়ে বেশি খরচ করেছে পাঞ্জাব কিংস। তারা ২৬ কোটি ৭৫ লাখ দিয়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভিড়িয়ে সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড গড়ে। যদিও কয়েক মিনিট ছিল সেই রেকর্ড। এছাড়া ১৮ কোটি করে খরচ করেছে দুই ভারতীয় বোলার যুজবেন্দ্র চাহাল ও আর্শদীপ সিংয়ের পেছনে। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টয়নিস, হারপ্রিত ব্রার, ইয়াস ঠাকুর, বিজয়কুমার বশাক, ভিশনু ভিনোদ ও নেহাল ওয়াদেরাকে নিলাম থেকে কিনেছে দলটি। শশাঙ্ক সিং ও প্রবিসিমরান সিংকে ধরে রেখেছে।

রাজস্থান রয়্যালস:
ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জফরা আর্চার, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়াকে নিলাম থেকে দলে টেনেছে রাজস্থান। এছাড়া জয়সওয়াল, শিমরন হেটমায়ার, সাঞ্জু স্যামসন, ধ্রুব ‍জুড়েল, রিয়ান পরাগ ও সনদীপ শর্মাকে রিটেইন করেছে দলটি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

বিরাট কোহলির বেঙ্গালুরু প্রথমদিন নিলাম থেকে দলে টেনেছে জিতেশ শর্মা, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, জশ হ্যাজলউডের মতো তারকাদের। এছাড়া, সুয়াস শর্মা, রাসিখ দার সালামকেও কিনেছে দলটি। রিটেইন করেছে ভিরাট কোহলি, রজত পাতিদর, ইয়াশ দয়ালকে।

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।