সিলেটে সতর্ক এক মাসে ২৬ কোটি টাকা সহ ভারতীয় পণ্য জব্দ
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

সিলেটে সতর্ক এক মাসে ২৬ কোটি টাকা সহ ভারতীয় পণ্য জব্দ

কামরান আহমেদ
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ণ
সিলেটে সতর্ক এক মাসে ২৬ কোটি টাকা সহ ভারতীয় পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নানা ধরণের মাদক, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার, গরু, কাপড়সহ বিভিন্ন পণ্যেরে চোরাচালান কিছুতেই থামানো যাচ্ছে না। বরং অনেকটা ওপেন সিক্রেটের মতোই চলছে এসব কাজ। সীমান্তে অবৈধপথে আসছে কোটি কোটি টাকার চোরাচালান মালামাল।

চোরাইপথের এই অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। প্রতিদিনই সীমান্তে জব্দ হচ্ছে  কোটি কোটি টাকার বড় বড় ভারতীয় চালান। তবে চোরাচালান ঠেকাতে মরিয়া সিলেটের বিজিবি।

আমরা  বিশ্লেষণ করে দেখা পাই যে , গত অক্টোবরের ১ তারিখ থেকে চলতি নভেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত এই ৩৬ দিনে অন্তত ২৬ কোটি ৩১ লাখ টাকার ভাতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। সংশ্লিষ্টরা বলছেন, সংবাদমাধ্যমে অপ্রকাশিত ঘটনা তথ্যগুলো গণনায় নিয়ে আসলে এই সংখ্যা আরো বেশী হবে।

তবে, বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে তাদের ।

গত সর্বশেষ সোমবার (৫ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের রাধানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা নেতৃত্বে, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা।

অন্যদিকে, ১ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর, সংগ্রাম বিওপিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। অভিযানে ভারতীয় শাড়ি, কাশ্মীরি শাল, থ্রি পিস, কসমেটিক সামগ্রী, মখমল সোফার কভার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা পণ্য আটক হয়।

এমনকী, ৩০ অক্টোবর ও ৩১ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন  সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। ২৭ অক্টোবর ও  ২৯ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ৭৩ লাখ টাকার মদ ও চোরাই পন্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বর্ডার বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর পৃথক অভিযানে ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। ২৩ ও ২৪ অক্টোবর সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অভিযানে পৃথক অভিযানে ভারতীয় ও বাংলাদেশি রসুনসহ বিভিন্ন ধরণের ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করে বিজিবি।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ২১ ও ২২ অক্টোবর সিলেটে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও বাংলাদেশী রসুনসহ ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আরো জানা যায় যে গত, ১১ অক্টোবর সুনামগঞ্জ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে সাড়ে ৬৩ লক্ষ টাকার ভারতীয় আপেল জব্দ হয়। ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে বালু সরিয়ে জব্দ করেছে প্রায় ৫০ লাখ টাকার চিনি। ১৩ অক্টোবর সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেটসহ কোটি টাকার মালামাল জব্দ করা হয়।

এরপর ১৩ অক্টোবর সুনামগঞ্জ সীমান্তে জব্দ সাড়ে ২২ হাজার কেজি ভারতীয় আপেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ অক্টোবর সিলেটের সীমান্ত এলাকায় ৪২ লক্ষ ১৫ হাজার ২৪০ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়। ১৬ থেকে ১৮ অক্টোবর অভিযান চালিয়ে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুরের কয়েকটি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র হাতে মোটরসাইকেলসহ ৩৪ লাখ টাকার চো রা ই মালামাল জব্দ হয়। ২০ অক্টোবর সিলেটে সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ হয়।

২ অক্টোবর গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় চিনি ও বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী জব্দ করে বিজিবি।

৭ অক্টোবর সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ হয়। একই দিন সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও পশু জব্দ করা হয়।

৭ থেকে ৯ অক্টোবর সিলেট সীমান্তে পৃথক ৫ অভিযানে ৬৪ লক্ষ টাকার ভারতীয় চোরাই চিনি ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৯ ব্যাটালিয়নের কয়েকটি টিম ৭ থেকে ৯ অক্টোবর- এই দুই দিনে অভিযানগুলো পরিচালনা করে। অভিযানে ট্রাকে বালুর নিচ থেকে ৫০ লাখ টাকার চিনি, সিএনজিচালিত অটোরিকশা ও বিভিন্ন স্থান থেকে আরও ২৮০০ কেজি চিনি ও সীমান্ত থেকে প্রায় ৫ লাখ টাকার ৭টি গরু এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।

সর্বশেষ আমাদের গোপন তথ্য বলছে, ৯ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পৃথক দুটি অভিযানে সিলেটে অবৈধভাবে আনা পৌনে ১ কোটি টাকার ভারতীয় চিনি জব্দের খবর পাওয়া যায়।

প্রশ্ন হচ্ছে এত সব পন্য সামগ্রিই ভারত এবং বাংলাদেশর বর্ডার বেদ করে বাংলাদেশে ঢুকানোর পিছনে কাদের হাত রয়েছে বন্ধ হচ্ছে না কেন চুরাইবাজার। নাকি আইনের রক্ষকদের হাত রয়েছে এখানে?

সকল হাজারো প্রশ্ন রয়েছে জনমনে।

 

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।