তৃণমূলে স্বাস্থ্যের ১৪ হাজারসহ আরও ২ হাজার পদ সৃজন
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

তৃণমূলে স্বাস্থ্যের ১৪ হাজারসহ আরও ২ হাজার পদ সৃজন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
তৃণমূলে স্বাস্থ্যের ১৪ হাজারসহ আরও ২ হাজার পদ সৃজন

তৃণমূলে স্বাস্থ্যের কর্মীবাহিনীকে শক্তিশালী করতে স্বাস্থ্য খাতে কমিউনিটি পর্যায়ে প্রায় ১৪ হাজার অস্থায়ীভাবে পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির এ অর্থবছরে এটি প্রথম সভা ছিল। সভায় আরও ৯টি মন্ত্রণালয়/বিভাগের পদ সৃজন ও পদনাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ২০ জনের বেশি সচিব অংশ নেন।

জানা গেছে, কমিউনিটি ক্লিনিক হলো সরকারের স্বাস্থ্যসেবা কাঠামোর সবচেয়ে তৃণমূল পর্যায়। এখান থেকে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিবিষয়ক সেবা দেওয়া হয়। মানুষ এসব ক্লিনিক থেকে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ পেয়ে থাকে। জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাসিনার সরকার কমিউনিটি ক্লিনিকে প্রায় ১৪ হাজার স্বাস্থ্যকর্মী (সিএইচসিপি) নিয়োগ দেয় ২০১১ সালে। যার ফলে গ্রামীণ জনপদের মানুষ হাতের নাগালে পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। তবে এখানে কর্মরত সিএইচসিপিদের গত কয়েক মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে আন্দোলনও করেছেন। এমন পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগের ফলে ট্রাস্ট আইনে এই প্রায় ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন দেয় প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি। আলোচ্যসূচি থেকে জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ প্রকল্প এবং কমিউনিটি বেসড হেলথ কেয়ার শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় নিয়োজিত কর্মরত জনবল কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্তকরণের জন্য অস্থায়ীভাবে ১৩,৯৪৯টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন দেন ট্রাস্ট আইনে। সভার আলোচ্যসূচিতে বলা হয়, স্বাস্থ্য সেবা গ্রামীণ জনগণের জন্য গ্রহণযোগ্য ও সহজলভ্য করতে ১৯৯৬ সালে প্রতি ৬,০০০ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ১টি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা হয় এবং ১৯৯৮ সালে এর বাস্তবায়ন শুরু হয়।

তৃণমূলে স্বাস্থ্যের কর্মীবাহিনীকে শক্তিশালী করতে স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ অনুযায়ী কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। ট্রাস্ট আইনের ২৪ (৩) ধারা অনুযায়ী ৩০ জুন ২০১৫ এ সমাপ্ত দুই প্রকল্পের সব কর্মকর্তা-কর্মচারীর এবং কমিউনিটি ক্লিনিকের সব কর্মচারীর চাকরি স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টে ন্যস্ত হইবে।

এ পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জন্য ১৯,৩৮৮টি পদ সুজনের প্রস্তাব করা হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থবিভাগ অস্থায়ীভাবে ১৩,৯৪৯টি পদ সৃজনে সম্মতি দেয়। অর্থ বিভাগ (বাস্তবায়ন) ১৩,৯৪৯টি পদের বেতন স্কেলও নির্ধারণ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থবিভাগ অস্থায়ীভাবে পদ সৃজনের সম্মতি দিয়েছে। জানা গেছে, এ ক্লিনিকগুলো শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) ক্লিনিকগুলো পরিচালনা করেন। তাকে এ কাজে সহযোগিতা করেন একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবার কল্যাণ সহকারী।

এ ছাড়াও সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাসুগ্রাম (কার্তিকপুর) মৌজায় স্থাপিত ইলামিত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫টি পদ সৃজন করা হয়। ফিফর্ম ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি রিসার্চ অনুবিভাগের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ৩টি ক্যাডার পদ সৃজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৪ জন ‘সহকারী প্রসিকিউটর’ এর পদনাম পরিবর্তনপূর্বক ‘পরিদর্শক’ হিসেবে নামকরণ এবং বেতন গ্রেড ১১ থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ। সুরক্ষা সেবা বিভাগের কারা অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের জন্য ৫ ধাপে ১,৮৯৯টি পদ সৃজন এবং তিন ধাপে ৬৪টি পদ বিলুপ্তি অনুমোদন হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৩৮টি পদ সৃজন। মাদারীপুর জেলার ডাসার, কক্সবাজার জেলার ঈদগাঁও ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৯টি পদ সৃজন, কক্সবাজার জেলাধীন কলাতলীতে কাঁকড়া হ্যাচারি ও নার্সারির জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৭টি পদ সৃজন, স্বাস্থ্যসেবা বিভাগের সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান অনুবিভাগ, অধিশাখা ও শাখার জন্য ২৩টি এবং আরএম অ্যান্ড পিআর ইউনিটের জন্য ১৬টি পদসহ মোট ৩৯টি পদ রাজস্ব খাতে সৃজন অনুমোদন দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আত্তীকরণের আগে কর্মরতদের আত্তীকরণে লক্ষ্যে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৩৫টি পদ সৃজন করা হয়েছে।

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।