সিলেট জকিগঞ্জ আট্রগ্রাম সড়ক অবরোধ করে সরকারি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেট জকিগঞ্জ আট্রগ্রাম সড়ক অবরোধ করে সরকারি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
সিলেট জকিগঞ্জ আট্রগ্রাম সড়ক অবরোধ করে সরকারি কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। জকিগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক নির্মাণের কাজ পুনরায় চালুর দাবিতে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর সকাল থেকে কলেজের সামনের প্রধান সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ,
জানা যায়, জকিগঞ্জ সরকারি কলেজের দীর্ঘদিন ধরে স্থগিত থাকা প্রধান গেট নির্মাণের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে শিক্ষার্থীরা “জকিগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা ” ব্যানারে একত্রিত হয়। তারা বেঞ্চ ও ডেস্ক রাস্তায় এনে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাসহ অনেক যানবাহন আটকা পড়ে। এতে যাতায়াতকারী যাত্রীরা চরম বিপাকে পড়েন।


আপনার মতামত লিখুন