নৌকা বাইচেগিয়ে নিখোঁজ যুবকের সুরমা নদীতে লাশ উদ্ধার

নৌকা বাইচেগিয়ে নিখোঁজ যুবকের সুরমা নদীতে লাশ উদ্ধার
জকিগঞ্জ উপজেলার আটগ্রামে নৌকা দৌড় প্রতিযোগিতায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া যুবক আব্দুল হাসিমের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বালিটেকা গ্রামের বাসিন্দা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সময় আটগ্রাম মরিচা যুব সংঘের আয়োজনে সুরমা নদীতে নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতার এক পর্যায়ে বালিটেকার একটি নৌকা মাঝনদীতে ডুবে যায়। নৌকার অন্য সদস্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও আব্দুল হাসিম পানিতে তলিয়ে যান।
দীর্ঘ খোঁজাখুঁজির পর সোমবার (১৭,সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় সুরমা নদীতে ভেসে ওঠে তার নিথর দেহ। পরে স্থানীয়রা ও আত্বীয় স্বজনদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রতিযোগিতার আয়োজকদের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার জন্য দায়ী করছেন। তাদের অভিযোগ, প্রতিযোগিতায় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না, ডুবুরি বা উদ্ধারকর্মী রাখা হয়নি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিকেল ৪টার পর প্রতিযোগিতা শুরু করা হয়।


আপনার মতামত লিখুন