জকিগঞ্জে শিক্ষার্থী নুসরাত জান্নাত জুই নিখোঁজ

জকিগঞ্জে শিক্ষার্থী নুসরাত জান্নাত জুই নিখোঁজ
জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের মাসুমবাজার এলাকা থেকে নিখোঁজ হয়েছে নুসরাত জান্নাত জুই (১৫) সে সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। নিখোঁজের ঘটনায় তার পরিবার চরম উদ্বেগে রয়েছে এবং পরিকল্পিতভাবে অপহরণের দাবি করেছে।
নুসরাত জান্নাত জুইয়ের মামা লিটন আহমদ জানান, “নুসরাত কয়েক বছর আগে মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে আমাদের কাছে এসে বসবাস করছিল। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। আমরা ধারণা করছি, কেউ তাকে পরিকল্পিতভাবে অপহরণ করেছে।
তিনি আরও জানান, জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ প্রস্তুতির কাজ চলমান রয়েছে। নুসরাত জান্নাত জুইয়ের পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের সক্রিয় পদক্ষেপ এবং এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়েছে।
এছাড়া, মেয়েটির সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে – মোবাইল: 01850925856


আপনার মতামত লিখুন