লন্ডন প্রবাসী ব্যবসায়ী সোয়াব আলীর স্বদেশ প্রত্যাবর্তনে ফুলেল শুভেচ্ছা

লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সোয়াব আলীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে ডৌবাড়ী ইউনিয়নের শতাধিক মানুষ। গতকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন এলাকার প্রবাসীপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রাফিয়া বেগম, আব্দুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল রহিম, মুজিবুর রহমান, শাহ নেওয়াজ শরিফ, ফয়সাল আহমদ, কাওসার আহমদ, সাইফুর রহমান, লোমান আহমদ, শাকিল আহমদ, খয়রুল আমিন, ইউসুফ আলী, জুবের আহমদ, মহসিন আহমদসহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সোয়াব আলীর মতো সফল ব্যবসায়ীরা শুধু প্রবাসে নয়, নিজ এলাকায়ও উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী-স্বজনদের উপস্থিতিতে বিমানবন্দর প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন