গোলাপগঞ্জে জমি বিরোধে নিহত, সাবেক চেয়ারম্যানসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

গোলাপগঞ্জে জমি বিরোধে নিহত, সাবেক চেয়ারম্যানসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ১:৪৭ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে জমি বিরোধে নিহত, সাবেক চেয়ারম্যানসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত জরান চৌধুরী (৪৯) ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি ২০২৪) নিহতের বড় ভাই মো. বাহরাম চৌধুরী বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ মোট ৪৫ জনকে আসামি করা হয়েছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, “মামলা রুজু হওয়ার পরপরই আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।”

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি খাগাইল গ্রামে চৌধুরী ও আহমদ বংশের মধ্যে জমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি রাতে জরান চৌধুরী মারা যান।

নিহত জরান চৌধুরী হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়নাল চৌধুরীর ছোট ভাই ছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মামলার এজাহারে ৪৫ জন ব্যক্তির নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন:১. নুরু মিয়া (৬০), সাবেক চেয়ারম্যান, বাদেপাশা ইউনিয়ন ২. সুহেল আহমদ (৪৭), পিতা: মঈন উদ্দিন, খাগাইল ৩. বাবুল (৩০), পিতা: মস্তান আলী, খাগাইল ৪. শাহিন আহমদ (৩৪), পিতা: রশিদ আহমদ, আছিরগঞ্জ ৫. আবুল হাসান (২৬), পিতা: জুবের আহমদ ৬. আব্দুল মতলিব (৪৫), পিতা: মৃত হাজী হাফিজ, খাগাইল ৭. ছিদ্দিক আহমদ (৪২), পিতা: মৃত ফিরোজ আলী, খাগাইল ৮. ছারওয়ার আহমদ (৩৫), পিতা: মৃত করামত আলী, আছিরগঞ্জ ৯. মো. আব্দুল কাইয়ুম রুনু (৩২), পিতা: মো. আব্দুল হক, খাগাইল ১০. জমির উদ্দিন (২২), পিতা: নিয়াজ আলী, খাগাইল ১১. শফিউল আলম (২৩), পিতা: দুদু মিয়া, আছিরগঞ্জ ১২. বদরুল ইসলাম (২৫), পিতা: আব্দুল হান্নান, খাগাইল ১৩. এখলাছুর রহমান (৪২), পিতা: মৃত আব্দুছ ছত্তার, বাদেপাশা
১৪. আব্দুল হামিদ (২২), খাগাইল ১৫. আব্দুল হাকিম (২৫), উভয়ের পিতা: মৃত সফিক উদ্দিন মেম্বার, খাগাইল ১৬. দেলোয়ার (৪১), পিতা: বুরহান উদ্দিন, খাগাইল ১৭. ফরিদ উদ্দিন (৩২), পিতা: আবুল লেইছ, আছিরগঞ্জ ১৮. সফিক আহমেদ (৩৩), পিতা: নিজম উদ্দিন, খাগাইল
১৯. আব্দুল মতলিব (৪৫), পিতা: মৃত হাজী হাফিজ, খাগাইল ২০. মো. সাইদুল ইসলাম (৪১), পিতা: মো. নিয়ামত আলী, খাগাইল ২১. রেজাউল আহমদ (৩৪), পিতা: মো. মনজ্জির আলী, আছিরগঞ্জ ২২. ছারওয়ার আহমদ (৩৫), পিতা: মৃত করামত আলী, খাগাইল ২৩. মো. মাহবুব আলম (২০), পিতা: মো. মজির উদ্দিন, আছিরগঞ্জ ২৪. কামাল উদ্দিন (৩৫), পিতা: আব্দুর রহমান, খাগাইল ২৫. নমোরসালিন আহমদ (২৩), পিতা: রজব আলী, বাদেপাশা ২৬. আরকান আহমদ (২২), পিতা: আব্দুল আহাদ, খাগাইল
২৭. নজিব উদ্দিন (২৫), পিতা: করিম, আছিরগঞ্জ ২৮. সজল আহমদ (২৮), পিতা: আব্দুল হাছিব, খাগাইল ২৯. খান্দেলওয়ার হোসেন (২৯), পিতা: আনোয়ার হোসেন, খাগাইল ৩০. হিরা মিয়া (২৪), পিতা: আনু মিয়া, খাগাইল ৩১. সোহাগ আহমদ (৩৫), পিতা: মৃত মুদারিছ আলী, আছিরগঞ্জ ৩২. ফয়ছল আহমদ (২৮), পিতা: মনজ্জির আলী, খাগাইল ৩৩. ময়নুল ইসলাম (২১), পিতা: মৃত জমির আলী, খাগাইল ৩৪. জগলু মিয়া (২৫), পিতা: মশাহিদ আলী, খাগাইল ৩৫. সাগর মিয়া (২৬), পিতা: মনোয়ার হোসেন, খাগাইল ৩৬. আহসান হোসেন (৩০), পিতা: মনির হোসেন, আমকোনা ৩৭. কামরান হোসেন (৩৫), পিতা: ইসলাম উদ্দিন, খাগাইল ৩৮. আতাউল গণি (৪৫), পিতা: মিজানুর রহমান, খাগাইল
৩৯. আজির উদ্দিন (৩৫), পিতা: আজিজুল হক, খাগাইল ৪০. তৈয়ব আহমদ (৩০), পিতা: বরকত আহমদ, খাগাইল ৪১. তাহের আহমেদ (৩২), পিতা: হোসেন আহমেদ, হলিমপুর ৪২. জাহেদ আহমেদ (২৮), ঠিকানা: হলিমপুর ৪৩. কয়েছ আহমদ, পিতা: আব্দুল হাই, খাগাইল, আছিরগঞ্জ বাজার ৪৪. মিছবাহ উদ্দিন (২৬), পিতা: আরমান উল্লাহ, বাদেপাশা ৪৫. রহমত উল্লাহ (২৯), পিতা: বরকত উল্লাহ, সাং আমকোনা, গোলাপগঞ্জ, সিলেট। নিহত জরান চৌধুরীর পরিবার এই সংঘর্ষকে একটি পরিকল্পিত হামলা হিসেবে দাবি করেছে। তারা দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ থানার এস আই মিজান আহমদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছেন এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক অবস্থানে রয়েছে।

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।