গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এ পর্যন্ত কে এগিয়ে - ট্রাম্প না হ্যারিস?
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এ পর্যন্ত কে এগিয়ে – ট্রাম্প না হ্যারিস?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ
গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এ পর্যন্ত কে এগিয়ে – ট্রাম্প না হ্যারিস?

যুক্তরাষ্ট্রের যে ছয়টি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেগুলোর তিনটি হল জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়া।

এই তিনটি রাজ্যেই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, মিশিগানে কমালা হ্যারিসের পাল্লা ভারী। যদিও সেখানে এখন পর্যন্ত ১৯ শতাংশ ভোট গণনা হয়েছে।

এছাড়া, অ্যারিজোনা এবং উইসকনসিনেও এগিয়ে আছেন মিজ হ্যারিস।

এর আগে ২০১৬ এবং ২০২০ সালে নর্থ ক্যারোলাইনায় জিতেছিলেন ট্রাম্প।

এছাড়া, ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জিতেছিলেন বাকি রাজ্যগুলো।

যদিও মি. বাইডেন খুব কম ব্যবধানে জিততে পেরেছিলেন সেবার।

এবারের নির্বাচনে এই রাজ্যগুলোতে সম্ভাব্য বিজয়ী কে?

এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।

সেখানকার পরিস্থিতি প্রতি মিনিটে পরিবর্তিত হচ্ছে। তাই এখনই কোনোকিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মাঝে ৪০টিরও বেশ রাজ্যে ভোটগ্রহণ শেষ।

আগামী এক ঘণ্টার মাঝে আভাস পাওয়া যাবে যে কোন রাজ্যে কে জিততে চলেছেন।

তবে, কিছু রাজ্য আছে, যেগুলোর ফলাফল আসতে কিছুটা বেশি সময় লাগবে।

বিশেষ করে, নেভাদাতে ভোটের ফল আসতে কয়েক দিন লাগতে পারে।

কারণ, এই রাজ্যে মূলত মেইলে ভোট দেওয়া হয় এবং সেখানকার ভোট গণনা শনিবার পর্যন্ত চলবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ রাত ১০টায় আরও তিনটি রাজ্যে ভোট শেষ হবে, যার মধ্যে শেষ গুরুত্বপূর্ণ রাজ্য হল নেভাদা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পূর্বাভাসে বিশ্ব শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।বুধবার সকালে জাপান এবং অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।

অন্যদিকে, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে নিবিড়ভাবে নজর রাখায় প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মানও বৃদ্ধি পেয়েছে।এই নির্বাচনের ফলাফল বিশ্ব অর্থনীতির ওপর, বিশেষ করে এশিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এশিয়ায় দিনের পুঁজিবাজারে লেনদেন চলার সময়কালের মধ্যে নির্বাচনের ফলাফল জানা যাবে কিনা তা অনিশ্চিত।কেননা সুইং স্টেটগুলোর ভোট গণনা শেষ হতে সময় লাগতে পারে।

নারীদের ভোটে এগিয়ে হ্যারিস, কিন্তু ব্যবধান বড় নয়

মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে লিঙ্গভিত্তিক সমর্থন নিয়ে অনেক আলোচনা হয়েছে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নারীরা ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিসকে ৫৪ শতাংশ সমর্থন দিচ্ছেন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প নারীদের ভোট পাচ্ছেন ৪৪ শতাংশ।

এ থেকে দেখা যাচ্ছে যে নারী ভোটের দিক থেকে মিজ হ্যারিস এগিয়ে থাকলেও ব্যবধান খুব বড় নয়। তবে এর আগে ২০২০ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্টকে ৫৭ শতাংশ নারী ভোট দিয়েছিলেন।

জাতীয় এক্সিট পোলের তথ্য প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তবে এটি চূড়ান্ত নয়। সুইং স্টেটগুলোতে কী ঘটছে, তা এখনও প্রকাশিত হয়নি।

এর বাইরে জাতিগত ভিত্তিতে শ্বেতাঙ্গদের ভোটে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে, আর কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে মিজ হ্যারিস এগিয়ে। মিজ হ্যারিস হিস্পানিক ভোটারদের মধ্যেও এগিয়ে আছেন।

সেইসাথে, কলেজ পড়ুয়া ও তরুণ ভোটারদের দিক থেকেও মিজ হ্যারিসের পাল্লা ভারী।

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।