আলতাব আলী পার্কে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের মানববন্ধন
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

আলতাব আলী পার্কে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৭:১২ পূর্বাহ্ণ
আলতাব আলী পার্কে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের মানববন্ধন

লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার দাবিতে গত ৪ মার্চ সোমবার বিকাল চারটায় ইস্ট লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুসলিম খান।
শুরুতে পবিত্র কুরআন থেকে তলাওয়ালা করে কাওছারুর আম্বিয়া। মানববন্ধন পরিচালনা করেন যৌথভাবে সেক্রেটারী তাহমিদ হোসেন খান, সহকারী সেক্রেটারী রায়হান আহমদ ও প্রকাশনা সম্পাদক মাহবুব হাসান দুলাল। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র বিশিষ্ট গবেষক ব্যারিষ্টার আবু বকর মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারান সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা নিজাম উদ্দীন,ছাতক উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম ন্যান্সি,জমিয়তে উলামায়ে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আজিজ, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা গোলাম হোসেন শাকিল, সংগঠনের উপদেষ্টা শামিমুল হক।
মানববন্ধনে আর বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহ-সভাপতি মো: আসয়াদুল হক,করিম মিয়া,জুবায়ের আহমদ,সহকারী সেক্রেটারী আরিফ আহমদ,সহকারী সেক্রেটারী মো: শাহাব উদ্দীন,মো: ইকবাল হুসেন,মো: হাসনাত আল হাবিব,মো: আলম আহমদ,ওলিউর রহমান,মো: হেলাল উদ্দীন,মো: সাইফ উদ্দীন,জিয়াউল ইসলাম রিফাত,রফিক আহমদ,মো: ফরহাদ আলী,কিবরিয়া আহমদ চৌধুরী,আব্দুল ওয়ালি শামীম,মাহফুজুর রহমান খান,মোহাম্মদ তাজুল ইসলাম,মাহবুব সালেহ,কামরুল হাসান নাসিম,মাহফুজুর রহমান,মোহাম্মদ মাজেদ হোসেন,খলিলুর রহমান,মো: মঈন উদ্দীন,সুফিয়া পারভীন,ফয়জুল হক,রফি চৌধুরী,সুলতান আহমদ,আবুল কালাম আজাদ,মো: মিফতা উদ্দীন,রেজাউল ইসলাম খান,আব্দুল কুদ্দুস,মো: ফজল আহমদ,শরিফ আহমদ মোর্শেদ প্রমুখ।
উক্ত মনববন্ধনে উপস্হিত ছিলেন সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান,মো: আমিনুর রহমান,ইসলাম উদ্দীন, এনবিসি ইউকের সহ-প্রচার সম্পাদক নাসির হুসাইন অপু,মো: ছাবিদ মিয়া,ছাদি আহমদ চৌধুরী,মোছা: নিপা বেগম,মো: মো: মাহফুজুর রহমান,শেখ আব্দুল লতিফ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুন নূর, আমিরুল মোমিন রেজা,মোহাম্মদ শামসুল ইসলাম কবির,মো: আব্দুল হাদি,মো: আহসান হাবীব চৌধুরী,মিজানুর রহমান,মো: তাহেরুল ইসলাম,ফরিদ উদ্দীন,আল মামুন,মো: ছাবের চৌধুরী,আবিদুর রহমান,মোহাম্মদ মাহফুজুর রহমান,আল আমীন জান্নাত সিদ্দিক, আরিফুজ্জামান উকিল,শেখ সাজ্জাদ হোসেন কিবরিয়া,সুফিয়ান আহমদ,জিয়াউল ইসলাম বিজয়,মাহবুব আলম বিপু,মোহাম্মদ আব্দুল মুনিম খান,তারেক আহমদ,শামসুদ্দোহা মনজু,আনোয়ারুল আমীন, সাইদুজ্জামান তারেক,হুমায়ুন আহমদ,আলী হোসেন,মোহাম্মদ ইবনে ওয়াহিদ কয়েচ,রফিকুল ইসলাম,রায়হান খান,মো: আব্দুল হামিদ শিমুল,নিজাম হোসেন,আবু সুফিয়ান,মো: ফরহাদ হোসাইন,আব্দুল আজিম,হাফিজুর রহমান,মাহমুদুল করিম,ওয়াছি উদ্দীন,মাহমুদ হোসাইন রাফসান,শাহ আহমদ ছুবহান,দিলোয়ার হোসেন,পারভেজ আহমদ স্বাধীন,সুবেন্দ আক্তার,মোছা: সিমা বেগম,নিলুফা লাকী,নাবিল আহমদ,ছালিক আহমদ,জাকির হোসেন শাহেদ,জোবায়ের আহমেদ,এবাদুর রহমান,আব্দুস গফফার,শামীম আহমদ,তারেক হাসান,মোহাম্মদ আলী,মো: এমদাদুল হক,মো: আব্দুল কবির,আব্দুল আলী,শাহাজান মিয়া,মো: সাবাজ মিয়া,আনোয়ার হোসেন,মো: আবুল কালাম আজাদ,তোফায়েল আহমদ,সালমা আক্তার,শাহীন আহমদ,কাজী মোজাম্মেল হোসাইন,সাথী আক্তার,সোহেল আহমদ,জাকের আহমদ,গুলজার আহমদ,জাহেদ আহমদ,মো: আব্দুল আজিজ,শাহ সেলিম,মো: আতিকুল ইসলাম,রুমান আহমদ,সালেহ আকরাম,জয়নাল আবদীন,মাসুম আহাম্মদ,মোমিন বেগম,মোহাম্মদ ওসমান আলী,শেখ আব্দুল হামিদ,ফয়জুল হক,আল আমীন,ইব্রাহিম আলী,কাওছার আহমদ,মাহফুজুর রহমান তোফায়েল, আশফাক আহমদ জবলু,শামছুল আলম জাবেদ,মো: আব্দুর রহমান,এনায়েত হোসেন খোকন,মাহফুজুর রহমান,মো: সুলতান আহমদ,মাহফুজ আহমদ,মেহেদী হাসান ফাহিম,মাহদী হাসান,শাহিনুর আহমদ মাহী,মো: নাজমুল হোসেন,মো: তাহমিদুল ইসলাম,মো: রুহেল আহমদ,মো: মাহফুজুর রহমান,বিরহাম উদ্দীন,রহমান মিয়া,জাকারিয়া হোসেন,আব্দুল মমিন,গোলাম ফারাবি আহমদ আলিফ,অনিক আহমদ,জুলফু আহমদ,মো: আবুল কাশেম,মো: আশরাফুল আলম,শাকিল আহমেদ, মো: ছয়ফুর রহমান,মো: তানিম খান,রাহেল আহমদ,মো: গিয়াস উদ্দীন সোহাগ,মো: আশিকুল ইসলাম, মো: সাগির আহমেদ,তাজ উদ্দীন,মো: কামাল হোসেন,এম এ শামীম,জামাল মিয়া,এস এম শামসুজ্জামান,শাহাদাত হোসেন,জুনের আহমদ,মকসুদ ইবনে ওয়াহিদ করেছ,এম আশরাফ উদ্দীন,মারিয়া বেগম,শফি আহমদ শেরওয়ান আলী,তোফায়েল আহমদ,মো: রিফাত উজ্জামান,মো: হারুন মিয়া,মো: দেলওয়ার হোসেন লোদী,মোহাম্মদ নাজমুল হক,আব্দুর রহমান,মো: জিল্লুর রহমান সাইমুন,মারুফ আহমদ,ইমরান হোসেন,তদমুল আলী,জাহিদুল হক মোমেন,হামীম আক্তার আলো,ইরফানুল হক রাজী,মো: তানভীর হোসেন সিদ্দীক,ছাদিকুর রহমান মুন্না,মো: সুলতান হোসেন,শরীফ আহমদ,প্রীতম ঘোষ,জাফর ইমরান,আব্দুর রহমান রাজী,মো: মাহবুব হোসাইন,মেহেদী হোসেন পাটওয়ারীর,জানুর রহমান,ছায়েদ মিয়া,আব্দুল কুদ্দুস,রুমান আহমদ,মো: নাজমুল হোসেন,মামুন খান,ইসহাক আহমদ,আব্দুল্লাহ নাইম,আব্দুল মুমিন রাহী, এডভোকেট রোকসানা, আবুল কালাম আজাদ, সেলিম সরদার, মাহবুবুর রহমান সাবেদ,মাশরুর আহমদ সালেহ,মো: সাব্বির আহমদ,মো: ফান্টু,মো: নুর ইসলাম,সাইফুল ইসলাম,আল আমিন মিয়া,মো: জামিল হোসেন,আরিয়ান মাহমুদ,সুহেল আহমদ,ফারিয়া আলম কিলা,মো: আব্দুল আলী,বুরহান উদ্দীন,বেলাল আহমদ রনি,নিকুলাস মল্লিক,আব্দুন নুর,মো: রাহিদ আলী,মো: হয়েছে আহমদ,মো: আশরাফুল আলম,আবুল মনসুর,মোস্তাফিজ আহমদ, তানভীর হোসেন, মিনহাজ উদদীন খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।