প্রার্থী না হয়েও আলোচনার কেদ্র বিন্দুতে বিএনপি নেতা বদরুল আলম চৌধুরী শিপলু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে বিএনপির সম্ভাবনাময় নেতা বদরুল আলম চৌধুরী শিপলু আলোচনায় রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তার নাম প্রার্থী তালিকায় গুরুত্ব সহকারে বিবেচিত হতে পারে।
বদরুল আলম চৌধুরী শিপলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য। প্রবাসে দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে সক্রিয় তিনি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কুলাউড়া আসনে শিপলু এর প্রার্থীতা আসলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় শিপলু কুলাউড়া ডিগ্রি কলেজ ও এমসি কলেজ ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পরও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। প্রবাসী সমাজে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে।
কুলাউড়াবাসীর উন্নয়ন আমার জীবনের অঙ্গীকার। দলের দুর্দিনে জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। যদি আমার দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিলে জনগণের সমর্থন নিয়ে এই আসনটিতে নির্বাচন করবো।
স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ এবং বিপদে-আপদে জনগণের পাশে থাকার কারণে শিপলু কুলাউড়া অঞ্চলে সুপরিচিত। ফলে তাকেই জনগণ বেচে নেবে এটাই প্রত্যাশা তাদের।


আপনার মতামত লিখুন