সিলেটে অপরাধ শূন্যে নামিয়ে আনবে পুলিশ : ২ দিনে গ্রে ফ তা র ৭৮

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) বলেছেন, অপরাধ শূন্যে না আসা পর্যন্ত সিলেটে অভিযান অব্যাহত থাকবে। গত দুই দিনে বিশেষ অভিযানে এসএমপি ৭৮ জনকে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফুটপাত দখল, যানজট, অবৈধ সিএনজি স্ট্যান্ড, অসামাজিক কার্যকলাপ, তীর জুয়া, চুরি, ছিনতাই, প্রবাসীদের সম্পত্তি দখল এবং মাদকবিরোধী অভিযানের দাবি জানান। পুলিশ কমিশনার দ্রুততম সময়ে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
তিনি আরও জানান, সিলেট নগরবাসীর পুলিশি সেবা সহজ করতে আগামী ১ অক্টোবর থেকে GenieA.app চালু করা হবে। এ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজেই পুলিশের সেবা পাবেন।
সভায় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন