ডাকসুতে শিবিরের জয়ে পাকিস্তান জামায়াতে ইসলামীর অভিনন্দন

ডাকসুতে শিবিরের জয়ে পাকিস্তান জামায়াতে ইসলামীর অভিনন্দন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের পূর্ণ প্যানেলের অভূতপূর্ব বিজয়ে তাদের অভিনন্দন জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী। তাদের উর্দুতে দেওয়া অভিনন্দন বার্তাটি নিচে অনুবাদ করে দেওয়া হলো:
বাংলাদেশে নতুন ইতিহাস গড়া হয়েছে। আলহামদুলিল্লাহ! দেশের সবচেয়ে বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জয়ী হয়েছে। পুরো প্যানেল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্য প্যানেলগুলো ভারতপন্থী শক্তির সমন্বিত সমর্থন পেয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনে বিজয়ের জন্য “শিবির”-কে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ, এই বিজয় ছাত্র ও যুবকদের অধিকার রক্ষার সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে রক্ষা করবে এবং দেশের নির্মাণ ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু করবে।


আপনার মতামত লিখুন