সাদা পাথরের প্রকৃত লুটেরা ধরাছোঁয়ার বাহিরে, হয়রানি করা হচ্ছে গরিব দিনমজুরদের
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাদা পাথরের প্রকৃত লুটেরা ধরাছোঁয়ার বাহিরে, হয়রানি করা হচ্ছে গরিব দিনমজুরদের

তারা বলেন, ব্রিটিশ আমল থেকে আশির দশক পর্যন্ত সিলেটে সনাতন পদ্ধতিতে (বেলচা, বালতি, নেট) বালু-পাথর আহরিত হতো। এই পদ্ধতি পরিবেশের জন্য হুমকি নয়, বরং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা করত। আধুনিক লুটপাটমুখী পদ্ধতিই আজ প্রকৃতিকে ধ্বংস করছে বলে জানিয়ে বালি-পাথর মহালে ইজারা প্রথা বাতিল, সনাতন পদ্ধতিতে বারকি শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা, সরকারিভাবে ক্রয়-বিক্রয় কেন্দ্র চালু, সাদা পাথর লুটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন বক্তারা।
বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, নেতা আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মীর মোহাম্মদ জসীম উদ্দিন, শাহপরাণ থানা কমিটির কোষাধ্যক্ষ মো. নাছির মিয়াসহ অনেকে।
শেষে নেতৃবৃন্দ দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নদী, পাহাড় ও প্রাণ-প্রকৃতি রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন