সিলেট- জকিগঞ্জ রোডে বাস দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সিলেট- জকিগঞ্জ রোডে বাস দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
সিলেট জকিগঞ্জ রোডের বাস দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় বাস দুর্ঘটনায় তিনি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন।
নিহতের খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও সমাজকর্মী এজাহারুল ইসলাম বাচ্চু।
নিহত বদরুল ইসলাম বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের খলাগ্রামের বাসিন্দা। নিহত বদরুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসির চারখাই বাজার শাখার সিনিয়র অফিসার। জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে তিনি বাসটির নিচে চাপা পড়া অবস্থায় মারা যান। সন্ধ্যার দিকে বাসটি খাদে পড়লেও বাসের নিচে তিনি যে চাপা পড়ে আছেন তা কেও জানতো না রাত ১২টার দিকে বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন