সিলেটে রাত হয়ে উঠেছে আতংক
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

সিলেটে রাত হয়ে উঠেছে আতংক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১:০৮ পূর্বাহ্ণ
সিলেটে রাত হয়ে উঠেছে আতংক

 

রাত তখন একটা। দুই বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন সবুজ। পথে কাটাখাল ব্রিজে দেখা মিললো পুলিশের। ঠিক আধা কিলোমিটার দূরে যেতেই লাশ হলেন সবুজ। ছিলেন মোটরসাইকেলে। ড্রাইভ করছিলেন নিজেই। ডাকাতরা ব্রিজের রেলিংয়ে এপাশ থেকে ওপাশে রশি টানিয়ে রাখলো। অন্ধকারে রশি না দেখে ব্রিজে উঠতে গলায় রশি পেঁচিয়ে মারা যান সবুজ। দুই বন্ধু গুরুতর আহত হন। বৃহস্পতিবার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের দ্বিতীয় তেলিখাল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

 

 

 

এ ঘটনার পর থেকে আতঙ্ক বেড়েছে কোম্পানীগঞ্জে। শুধু এ ঘটনাই নয়, কোম্পানীগঞ্জ জুড়ে এখন চুরি ও ডাকাতি নিয়ে আতঙ্ক। যে সড়কে ডাকাতের হাতে সবুজ মারা গেছে সেই সড়কের ডাকাতির ঘটনা এবারই নয়। বর্ষা এলেই ডাকাতি বাড়ে। ঘটনার পর শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলীম।

 

 

 

 

স্ট্যাটাসে তিনি বলেন-‘কোম্পানীগঞ্জে ২-৩ দিন পর পর রাস্তায় রশি বেঁধে ডাকাতি হচ্ছে। ব্যাপারটি খুবই উদ্বেগের। সাধারণ মানুষ আতঙ্কে আছেন। থানা পুলিশের ঘুম আর কখন ভাঙবে?’ স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন- ‘গত এক সপ্তাহ আগে আমার ডাক্তার দেখিয়ে দেরি হওয়ায় রাত ১১টার দিকে আম্বরখানা থেকে বাড়িতে আসার জন্য ফোন দিয়ে রাস্তায় পুলিশের সহযোগিতা চেয়েছিলাম। কারণ আমার সঙ্গে ৪০ হাজারের মতো টাকা ছিল। তারা বলেছিল পুলিশ নাকি সিএনজি দিয়ে রোডে টহল দিচ্ছে। তাদের কথায় রওয়ানা দিয়ে পুরো রাস্তায় দুরুদ আর কালেমা পড়ে পড়ে থানা পর্যন্ত এলাম। কিন্তু কোথায়ও কোনো জায়গায় পুলিশ দেখিনি।

 

 

৪ দিন আগে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে রশি বেঁধে মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতদল।’ এ কথা কেবল সাংবাদিক আলীমের নয়। গোটা কোম্পানীগঞ্জের মানুষেরও। ডাকাতদের ফাঁদে সবুজ নিহত হওয়ার পর পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকায় সরব মানুষ।

 

 

 

 

তবে কোম্পানীগঞ্জের পুলিশের ভাষ্য হচ্ছে- পুলিশের একাধিক টিম ওইদিন টহলে ছিল। পুলিশ একদিকে গেলে অন্যদিকে ডাকাতি হয়। আর বর্ষার মৌসুম হওয়ায় ডাকাতরা নৌকাযোগে এসে ডাকাতি করে চলে যায়। তাদের ধরা সম্ভব হচ্ছে না।

 

 

 

 

কোম্পানীগঞ্জের একই সড়কের আগের সারি-গোয়াইনঘাটের ডাকাতির একটি ভিডিও প্রায় দুই সপ্তাহ আগে ভাইরাল হয়। রাত ১টার দিকে লাফনাউটের একটি ব্রিজের কাছে ওই ডাকাতির ঘটনা ঘটে। একটি বেসরকারি কোম্পানীর চলতি একটি গাড়ির সামনে দা ও রামদা নিয়ে দাঁড়ায় কয়েকজন যুবক। কাছে এসে থামতেই ডাকাতরা গাড়ি থেকে মালামাল নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনাটিও নৌ-ডাকাতরা ঘটিয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। সিলেটের জকিগঞ্জে কয়েকটি ডাকাতি ও চুরি সংঘটিত হয়েছে।

 

 

 

কানাইঘাটের দুর্গম এলাকাতেও বেড়েছে চুরি। সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সিনিয়র এসএসপি সম্রাট হোসেন মানবজমিনকে জানিয়েছেন- পুলিশের পক্ষ থেকে টহল বাড়ানো হয়েছে। বর্ষাকাল ও দুর্গম এলাকা হওয়ার কারণে দুর্বৃত্তরা মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তবে এ ব্যাপারে পুলিশ সক্রিয় রয়েছে। টহল আরও বাড়ানো হয়েছে।

 

 

 

 

কোম্পানীগঞ্জের ঘটনার পর পুলিশ অভিযানে রয়েছে বলে জানান তিনি। সিলেটের ধোপাগুল ও ভোলাগঞ্জ এলাকার স্টোন ক্রাশার মিল মালিকরা জানিয়েছেন- জেলা প্রশাসকের অভিযানের দুটি এলাকায় শতাধিক স্টোন ক্রাশার মিলে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এই অবস্থায় স্টোন ক্রাশার মিলে চুরি হচ্ছে। গত ১৫ দিনে অন্তত ৫-৬টি স্টোন ক্রাশার মিলে চুরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়টি তারা পুলিশকেও অবগত করেছেন। ভোলাগঞ্জের বিএনপি নেতা ও পাথর আমদানি ও রপ্তানিকারক আক্তারুজ্জামান নোমানের বাাসায়ও দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোররা দরজা ভেঙে মোবাইল, ল্যাপটপসহ নগদ টাকা লুটে নিয়েছে। জৈন্তাপুরের সারিঘাটসহ কয়েকটি এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রবাসী পরিবারের এক বৃদ্ধা একাই বাসায় ছিলেন। ভোররাতে ডাকাতদল তালা ভেঙে ভেতরে ঢুকে বৃদ্ধাকে ছুরিকাঘাত করে বাসা লুট করে। ঘটনার পর পুলিশ ওই বাসা তদন্ত করেছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে। মোহাম্মদপুরের এই ডাকাতির ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। নগরের চুরির হওয়ার নানা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। সিসিটিভি ফুটেজে চোরদের কার্যক্রম ধরা পড়ার পর এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়া হয়। নগরে পাড়াভিত্তিক চুরি ছিনতাই বেড়েছে। গত সপ্তাহে নগরের নয়াসড়কের একটি স্কুলে ও মিরাবাজারে চুরির সময় দুই চোরকে হাতেনাতে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম মানবজমিনকে জানিয়েছেন- সিলেট নগরে মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের সিনিয়র কর্মকর্তারাও মাঠে টহলের দায়িত্বে থাকেন। গলিপথে কিছু কিছু ঘটনা ঘটলেও পরবর্তীতে আইনি উদ্যোগ নিয়ে গেলে বাদী পাওয়া যায় না। তবে ঘটনাকারীদের ধরতে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানান তিনি।

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।