সিলেটে নৌপথে সমন্বয়ক পরিচয়ে ‘চাঁদাবাজি’ : অস্ত্রসহ আটক ৬
Oplus_0

সিলেটের গোয়াইনঘাটে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। আটকৃতদের সাথে থাকা দেশিয় অস্ত্র ও নদীপথে বালু বুঝাই বাল্কহেড গতিরোধে ব্যবহৃত দুটি ইঞ্জিন নৌকা জব্দ করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট থানা পুলিশ ও নৌপুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া গ্রামের গোয়াইনঘাটে নদী পথে চাঁদাবাজির সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মাটিকাপা গ্রামের জালাল উদ্দিন, পুত্রইকবাল হোসেন ইমন (২১),লেংগুড়া গ্রামের জিহাদ উল্ল্যা পুত্র কুদরত উল্ল্যা (৪৩), মাহমুদ আলী পুত্র তোফায়েল আহমেদ (২৬), জমির উদ্দিনের পুত্র বদর উদ্দিন (৪৫), মৃত আব্দুস ছালামের পুত্র রহিম উদ্দিন ( ৪৫) এবং তাহির আলী পুত্র সুলেমান (৩০)।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জানা যায়, সরকারের ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী বাল্কহেড গন্তব্য যাওয়ার পথে লেংগুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে আজমল হোসেন ( ২৬)’র নেতৃত্বে একটি চক্র বাল্কহেডগুলো আটক করে রাখে। বাল্কহেড আটকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন আজমল। এবিষয়ে ইজারাদারের সাথে দফায় দফায় তাদের বৈঠক হলেও কোন সুরাহা হয়নি।
এদিকে বালু বোঝাই প্রায় দুই শতাদিক বাল্কহেড ১৫ দিন থেকে লেংগুড়া গ্রামের আজমল বাহিনীর হাতে জিম্মি থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। হাজারও নৌকা শ্রমিককে জোরপূর্বক জিম্মি রাখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার অভিযান চালানো হয়। অভিযানে আজমল গংদের হাত থেকেশ্রিমিকদের উদ্ধার করেবা

হিনী।
অভিযানকানে আজমল হোসেন পালিয়ে গেলেও তার কিছুসংখ্যক লোক সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে তাৎক্ষণিক তাদের ৬জনকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় দেশীয় অস্ত্র এবং অবৈধভাবে চাঁদা আদায়ের দ্বায়ে মামলার প্রস্তুতি প্রক্রিয়াদিন রয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে নৌপথে চালিত বালুবাহী বাল্কহেড আটকের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বালু বোঝাই নৌকাগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, নৌপথে বালু বোঝাই বাল্কহেড আটকে রাখার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আটককৃতদের কাজে ব্যবহৃত ২টি কাঠের নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নৌ-পথে চাঁদাবাজির সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন