অস্ট্রেলিয়ার বড় সুখবর আসছে 'স্হায়ী হওয়ার' সুযোগ
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

অস্ট্রেলিয়ার বড় সুখবর আসছে ‘স্হায়ী হওয়ার’ সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়ার বড় সুখবর আসছে ‘স্হায়ী হওয়ার’ সুযোগ

অস্ট্রেলিয়ার  অভিবাসনে জুলাই থেকে কিছু  নতুন নিয়ম ২০২৪-২৫ অর্থবছরের শেষে এসে অস্ট্রেলিয়া সরকার অভিবাসন নীতিতে আনছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন।  ১ জুলাই থেকে শুরু হওয়া এই নতুন নিয়মগুলো প্রবাসীদের জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন অভিজ্ঞরা।

 

 

 

 

১. ভিসা ফি ও বেতনের সীমা বৃদ্ধিনতুন নীতিমালা অনুযায়ী,ছাত্র ভিসার ফি বাড়ছে ১,৬০০ ডলার থেকে ২,০০০ ডলারস্পনসর ভিসার জন্য ন্যূনতম বেতন (টিএসএমআইটি) ৭৩,১৫০ থেকে ৭৬,৫১৫ ডলারবিশেষ দক্ষতাসম্পন্নদের বেতনসীমা ১,৩৫,০০০ থেকে ১,৪১,২১০ ডলারে উন্নীতএই পরিবর্তন নিয়োগদাতাদের ওপর আর্থিক চাপ বাড়ালেও বিদেশি কর্মীদের জন্য এটি একটি ইতিবাচক সুরক্ষা হিসেবে দেখা হচ্ছে।

 

 

 

 

২. রাজ্যভিত্তিক মনোনয়নে সাময়িক স্থগিতাদেশঅধিকাংশ রাজ্য, যেমন দক্ষিণ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং নর্দান টেরিটরি ইতিমধ্যেই নতুন মনোনয়ন আবেদন গ্রহণ বন্ধ করেছে। পশ্চিম অস্ট্রেলিয়া ও ক্যানবেরাও আগামী কয়েক সপ্তাহের মধ্যে একই পথে হাঁটবে বলে জানা গেছে। তবে অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই থেকে অক্টোবরের মধ্যে নতুন কোটা ঘোষণার পর আবার চালু হবে মনোনয়ন কার্যক্রম।

 

 

 

 

৩. আঞ্চলিক এলাকায় ডামা ভিসার সুযোগ‘ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন এগ্রিমেন্ট’ বা ডামা ভিসার আওতায় আঞ্চলিক এলাকায় কাজের সুযোগ ক্রমেই বিস্তৃত হচ্ছে।আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৫৫ বছর। ইংরেজি ভাষা সম্পর্কে শর্তে রয়েছে নমনীয়তা। দক্ষিণ অস্ট্রেলিয়ায় ডামা ভিসার আবেদন গত এক বছরে বেড়েছে বহু পরিমাণডামা ভিসা এখন শুধু আঞ্চলিক নয়, অনেকের জন্য স্থায়ী বসবাসের সম্ভাবনাময় পথ হয়ে উঠছে।

 

৪. নতুন স্থায়ী ভিসা: ন্যাশনাল ইনোভেশন ভিসাঅস্ট্রেলিয়া চালু করতে যাচ্ছে একটি নতুন ধরনের স্থায়ী ভিসা, যা মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিভাবান ব্যক্তিদের জন্য।দক্ষিণ অস্ট্রেলিয়া প্রথম এই ভিসার জন্য মনোনয়ন প্রক্রিয়া চালু করেছেউদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য থাকছে সাত স্তরের আবেদন পদ্ধতিআবেদনকারীর ব্যবসায়িক ধারণা সংশ্লিষ্ট রাজ্যের অর্থনীতিতে অবদান রাখতে পারে—এমন প্রমাণ দাখিল করতে হবেপ্রয়োজন হবে স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের অনুমোদনএই ভিসাটি মূলত প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগে দক্ষতা সম্পন্নদের জন্য।

 

 

৫. ৪৮২ ভিসায় রিফিউজাল বেড়েছে ৪১%চলতি বছর ৪৮২ টেম্পোরারি স্কিলড ভিসায় আবেদন বাতিলের হার বেড়েছে ৪১ শতাংশ। বাতিলের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে— মনোনীত পেশাটি বাস্তবিক চাহিদা অনুযায়ী যথাযথ নয়। যেমন, ছোট কোনো ক্যাফে থেকে ফুলটাইম শেফের জন্য ভিসা আবেদন করলে, অনেক সময় তা যথার্থ বিবেচিত হচ্ছে না।৬. অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শঅভিজ্ঞ অভিবাসন পরামর্শকদের মতে, এই পরিবর্তনগুলো অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও, সঠিক প্রস্তুতি ও সচেতন পরিকল্পনা থাকলে তা রূপ নিতে পারে সম্ভাবনায়।

 

 

 

তাঁরা বলছেন—এখনই স্কিল অ্যাসেসমেন্ট সম্পন্ন করুনইংরেজি পরীক্ষায় ভালো স্কোরের দিকে মনোযোগ দিনঅভিজ্ঞ পরামর্শকের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা সাজানসব মিলিয়ে বলা যায়, অস্ট্রেলিয়ায় অভিবাসনের পথ আগের তুলনায় কিছুটা কঠিন হচ্ছে। তবে যারা বাস্তবতা বুঝে, নিয়ম জানে ও নিজেকে প্রস্তুত করে এগোবে—তাদের জন্য এই পরিবর্তন হতে পারে একটি নতুন সম্ভাবনার দ্বার।

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।