যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেডিকেলে সুযোগ পেয়েছেন জকিগঞ্জের ছামি চৌধুরী

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেডিকেলে সুযোগ পেয়েছেন জকিগঞ্জের ছামি চৌধুরী
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গনিপুর গ্রামের কৃতিসন্তান মোঃ ছামি চৌধুরী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে মেডিকেল অফিসার হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জন শুধু পরিবার নয়, পুরো এলাকার জন্য এক গর্বের বিষয় হয়ে উঠেছে।
ছামি চৌধুরী পিতা মোঃ খালেদ আহমদ চৌধুরী ও মাতা রুমি বেগম চৌধুরী-এর সন্তান। তিনি মরহুম হাজী দিদার বখত চৌধুরী (লনি মিয়া)-এর দৌহিত্র এবং সিলেট জেলার শ্রেষ্ঠ জয়িতা ও রত্নগর্ভা মা রহিমুন্নেসা চৌধুরী-এর দৌহিত্র।
তিনি ৩ ভাই ও ১ বোনের মধ্যে দ্বিতীয় এবং পারিবারিকভাবে একজন শিক্ষিত, শৃঙ্খল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন পরিবারে বেড়ে উঠেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচা মোঃ রিমন চৌধুরী, যিনি বলেন, “ছামির এই সফলতা আমাদের পরিবারের জন্য গর্বের। তাঁর আত্মবিশ্বাস, পরিশ্রম ও দেশপ্রেম আজ তাকে এই অবস্থানে এনেছে।”
এ উপলক্ষে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদ বলেন,”ছামির মতো তরুণদের সফলতা আমাদের সমাজের জন্য আশার আলো। সে সত্যিকারের অনুপ্রেরণা।”
সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন, “প্রবাসে থেকেও দেশের নাম উজ্জ্বল করা অত্যন্ত গর্বের বিষয়। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।”
ছামির এই অর্জনে পুরো গনিপুর গ্রামে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা জানান, তাঁর এই পথচলা নতুন প্রজন্মকে আত্মনির্ভর ও আদর্শবান হওয়ার অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন