রোমাঞ্চকর জয়ে ইউসিএলের পয়েন্ট টেবিলের দুইয়ে বার্সা
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

রোমাঞ্চকর জয়ে ইউসিএলের পয়েন্ট টেবিলের দুইয়ে বার্সা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৯:১৯ পূর্বাহ্ণ
রোমাঞ্চকর জয়ে ইউসিএলের পয়েন্ট টেবিলের দুইয়ে বার্সা

চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর এক লড়াইয়ের পর বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে জার্মান ক্লাবটি। তবে তৃতীয়বার পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি নুরি সাহিনের শিষ্যরা। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। এই ম্যাচে বদলি নেমে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। আরেকটি গোল করেছেন অধিনায়ক রাফিনহা।

এই জয়ের পর চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় ২ নম্বর স্থানটা সুদৃঢ় করেছে হ্যান্সি ফ্লিকের দল। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে বার্সার পয়েন্ট এখন ১৫। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬ ম্যাচে ১৮। অন্যদিকে এই হারে পয়েন্ট তালিকার নয়ে নেমে গেছে ডর্টমুন্ড। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১২।

ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটায় মুখোমুখি হয় দুদল। ম্যাচের ৫ মিনিটের মধ্যে বার্সেলোনা অন্তত দুটি সুযোগ তৈরি করে। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি। শুরুর ধাক্কা সামলে জবাব দিতে শুরু করে ডর্টমুন্ডও। পরপর একাধিক আক্রমণেও যায় তারা। তবে গোল মেলেনি। এর মধ্যে ১৪ মিনিটে লামিনে ইয়ামালের দারুণ এক পাসে অল্পের জন্য গোল করতে পারেননি রাফিনহা।

তবে ম্যাচ যতই এগিয়েছে ডর্টমুন্ডের সুযোগও তৈরি হয়েছে বেশ কিছু। কিন্তু প্রথমার্ধে কোনো দলই জোল খুঁজে পাচ্ছিল না। বিরতি থেকে ফেরার পরও দু’দলের খেলার ধাঁচ ছিল একই। দ্বিতীয়ার্ধের পর ৫ মিনিটের সময় দর্শকদের আনন্দে ভাসিয়ে লিড নেয় স্বাগতিক ডর্টমুন্ড। তবে সেই উচ্ছ্বাস বেশিক্ষণ থাকেনি। অফসাইডের কারণে বাতিল হয় ওই গোলটি। ডর্টমুন্ডের গোল বাতিলের হতাশার মধ্যেই ম্যাচের ৫৩ মিনিটে এগিয়ে স্কোরশিটে নাম তোলেন বার্সা অধিনায়ক রাফিনহা। দানি ওলমোর থ্রু পাস ধরে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন নম্বর ইলেভেন।

গোলের পর আত্মবিশ্বাসী বার্সা বেশ কয়েকবার আক্রমণে গেলেও ব্যবধান বাড়াতে পারেনি। এর মধ্যে ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি পায় ডর্টমুন্ড। বক্সের ভেতর সেরহো গুইরাসিকে পেছন থেকে ফাউল করে ফেলে দেন পাউ কুবারসি। পেনাল্টি থেকে গোল করে গুইরাসিই সমতায় ফেরান ডর্টমুন্ডকে। ৬৮ মিনিটে গোলরক্ষক গ্রেগর কোবেল ত্রাতা হয়ে বাঁচিয়ে দেন ডর্টমুন্ডকে।

স্বাগতিকদের ওপর চাপ বাড়িয়ে বার্সা অবশ্য ঠিকই ব্যবধান ২–১ করে ফেলে ম্যাচের ৭৫ মিনিটে। বার্সার প্রথম প্রচেষ্টা কোবেল ফিরিয়ে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই বল জালে জড়ান বদলি নামা ফেরান তোরেস। তবে এই লিড ৩ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। ৭৮ মিনিটে বার্সা গোলরক্ষকের সামনে বেরিয়ে আসার সুযোগ নিয়ে দারুণ এক আক্রমণ নিজের ও দলের দ্বিতীয় গোল করেন গুইরাসি।

তবে জমজমাট ম্যাচে ৮৫ মিনিটে বুদ্ধিদীপ্ত এক শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তোরেস। এরপর ম্যাচের বাকি সময়ে গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছে ডর্টমুন্ড। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি আর আসেনি। হার নিয়েই মাঠ ছাড়তে হয় জার্মান ক্লাবটিকে।

একই রাতের অন্য ম্যাচে মোনাকোকে ৩–০ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ের পর তালিকার তিনে উঠে এসেছে ‘গানাররা’। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। এ ছাড়া আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ২–১ গোলে হারিয়েছে এসি মিলান। ১২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে মিলান।

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।