৫–২০ আগস্ট: হামলার শিকার সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০৬৮
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

৫–২০ আগস্ট: হামলার শিকার সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০৬৮

কামরান আহমদ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৫:১৮ পূর্বাহ্ণ
৫–২০ আগস্ট: হামলার শিকার সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০৬৮

দেশে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আবার এসব হামলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় মূলধারার কিছু গণমাধ্যমে অনেক অপতথ্যও ছড়ানো হয়েছে। এমনকী গণমাধ্যম ভূমিকা থেকে বেশি প্রকাশ পেয়েছে তাদের নিজ ধর্ম এবং অদৃশ্য কোন সার্থ রয়েছে তাদের। ভারতীয় গণমাধ্যম গুলোর এমন অপ্রচারে মাধ্যমে তারা চায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার কোন ভূমিকায় দেখাগেছে।
এ প্রসঙ্গ বাদ দেয়া যাক। বলা ছিলাম তাদের সংবাদের মাধ্যমে

বহু মৃত্যুর সংখ্যা বলা হয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে বাংলাদেশর প্রথম সারির গণমাধ্যম যেমন প্রথম আলো, যুগান্তর, আমারদেশ, ভোরের পাতা, ভোরের ডাক,  আলোচিত এ গণমাধ্যমে শুরু থেকেই বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তা ছিল ঘটনাভিত্তিক, সার্বিক চিত্র নয়। এ কারণে দেশব্যাপী অনুসন্ধান করে সঠিক তথ্য জানা প্রয়োজন। সংখ্যালঘুদের ওপর হামলার তথ্য সংগ্রহ করা হয় ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত। সংগৃহীত তথ্য পুনরায় যাচাই, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রস্তুতের মধ্যে বিভিন্ন জেলায় শুরু হয় আমাদের অনুসন্ধান । তবে এখনো দেশে ও বিদেশে এসব নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্ক হচ্ছে। এমন প্রেক্ষাপটে বিলম্ব হলেও বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার একটি চিত্র পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর বহু হামলার ঘটনা ঘটেছে। কোথাও বাড়িঘরে, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠানে, কোথাও উপাসনালয়ে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

হামলা শুরু হয় মূলত গত ৫ আগস্ট বিকেল থেকে। প্রথম দুই দিন হামলার ঘটনা বেশি ঘটে। সারা দেশে থেকে নেয়া ফ্রিডম সিলেটের  প্রতিবেদক ও প্রতিনিধিরা ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুসন্ধান চালিয়ে হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ১ হাজার ৬৮টি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছেন। এর বাইরে হামলা হয়েছে ২২টি উপাসনালয়ে।
সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে। বিভাগটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ২৯৫টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়। রংপুর বিভাগে ২১৯টি, ময়মনসিংহে ১৮৩টি, রাজশাহীতে ১৫৫টি, ঢাকায় ৭৮টি, বরিশালে ৬৮টি, চট্টগ্রামে ৪৫টি এবং সিলেটে ২৫টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। কোথাও কোথাও স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও কোথাও কম।

নিহত ২
সরকার পতনের পর হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন মৃণাল কান্তি চ্যাটার্জি। বাগেরহাটের এই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে গত ৫ আগস্ট রাতে মারধর ও কুপিয়ে হত্যা করা হয়। আরেকজন খুলনার পাইকগাছা ইউনিয়নের স্বপন কুমার বিশ্বাস। ৮ আগস্ট বাড়ি ফেরার পথে তাঁকে মারধর ও নির্যাতন করে হত্যা করা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রাথমিক হিসাব (২০ আগস্ট দেওয়া) অনুযায়ী, ৫০টির বেশি জেলায় দুই শতাধিক হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার তারা জানায়, বিস্তারিত তথ্য সংগ্রহের পর তারা একটি প্রতিবেদন তৈরি করছে। শিগগিরই সংবাদ সম্মেলনে সেটি তুলে ধরা হবে।

এদিকে,  ইমেরিটাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সিরাজুল ইসলাম চৌধুরী, বলেন,

নতুন বাংলাদেশ গড়তে হলে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে, যেখানে ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে কোনো ভেদাভেদ করা হবে না।
আবার মুল প্রসঙ্গে আসা যাক,
অন্যদিকে,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত গত মাসে গণমাধ্যমকে  বলেন, ৫০ বছর ধরে বিভিন্ন সময় রাজনৈতিক পটপরিবর্তন, সরকারবিরোধী আন্দোলন ও নানা পটভূমিতে সংখ্যালঘুদের টার্গেট (লক্ষ্যবস্তু) করে হামলার ঘটনা ঘটে আসছে। এসব হামলার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে সংখ্যালঘুশূন্য করা।

এর আগে সংখ্যালঘুদের ওপর বড় হামলা হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সালে দুর্গাপূজার সময়। তখন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছিল, ওই বছর ১৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশের ২৭টি জেলায় হামলায় ১১৭টি মন্দির-পূজামণ্ডপ ভাঙচুর করা হয়। ৩০১টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি হামলা-লুটপাটের শিকার হয়। নিহত হন ৯ জন।

এবার সংখ্যালঘু সম্প্রদায়ের যে ১ হাজার ৬৮টি স্থাপনায় হামলা হয়েছে, তার অন্তত ৫০৬টির মালিক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

আমাদের অনুসন্ধান (FSJ) বলছে (৬৪ জেলা ও ৬৭টি উপজেলায় সংখ্যালঘুদের ওপর হামলার তথ্য পেয়েছেন মোট ৪৯ জেলায়। তাঁরা ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে ৫৪৬টি সরেজমিনে দেখেছেন, যা মোট ক্ষতিগ্রস্ত স্থাপনার ৫১ শতাংশ। বাকিগুলো সম্পর্কে বিভিন্ন সূত্রে খোঁজ নিয়েছেন। বেশ কিছু জেলায় হামলা হয়েছে ব্যাপকভাবে। কিছু জেলায় সে তুলনায় কম। অন্তত একটি ঘটনা ঘটেছে, এমন হিসাবে হামলা হওয়া জেলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৯। হিন্দুধর্মাবলম্বী ছাড়া হামলা হয়েছে খ্রিষ্টান ও আহমদিয়া সম্প্রদায় এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, নওগাঁয় চার্চ অব বাংলাদেশ, দিনাজপুরে ইভ্যানজিলিক্যা হলিনেস চার্চ, নারায়ণগঞ্জের মদনপুরে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কালেকশন বুথ এবং বরিশালের গৌরনদীতে তিনটি, খুলনা শহরে একটি, ময়মনসিংহের হালুয়াঘাটে একটি ও পার্বতীপুরে একটি খ্রিষ্টান বাড়িতে হামলা হয়েছে। ঠাকুরগাঁওয়ে নিজপাড়া মিশনে মা মারিয়ার মূর্তি ভাঙা হয়েছে।
ঢাকায় রোমান ক্যাথলিক চার্চের আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রুজ বলেন, ‘আমরা এ দেশে ধর্ম-বর্ণনির্বিশেষে শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু নানা সময় সংখ্যালঘুদের ওপর হামলা হয়। কিন্তু হামলাকারীদের শাস্তি হয় না।’ তিনি বলেন, শাস্তি নিশ্চিত করা না গেলে হামলা বন্ধ হবে না।
মানবাধিকার প্রতিষ্ঠান কাপেং ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর অন্তত ১০টি হামলায় অন্তত ১৮টি ঘরবাড়ি ভাঙচুর অথবা অগ্নিসংযোগ করা হয়েছে। জমি দখল ও মাছ লুটের দুটি ঘটনা ঘটেছে। দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক দুই চরিত্র সিধু মুর্মু ও কানু মুর্মুর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।
আহমদিয়া সম্প্রদায় জানিয়েছে, পঞ্চগড়, রংপুর, রাজশাহী, নীলফামারী, ঢাকার মাদারটেক, শেরপুর ও ময়মনসিংহে হামলায় তাঁদের ১৩৭টি বাড়িঘর ও ৬টি আহমদিয়া মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহমদিয়া মুসলিম জামাতের জনসংযোগ সম্পাদক আহমাদ তাবশির চৌধুরী বলেন, ‘আমরা রাজনীতি করি না, কোনো দলের সঙ্গে সম্পর্ক নেই। আমার মনে হয়, আমাদের ওপর এবারের আক্রমণ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় না থাকার সুযোগে।’ তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগের আমলেও আহমদিয়াদের ওপর হামলা হয়েছিল।
হামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রে হামলা হয় সরকার পতনের পর ‘বিজয় মিছিল’ থেকে। হামলাকারীদের মধ্যে বিএনপি, জামায়াত এবং কিছু ধর্মীয় সংগঠনের স্থানীয় উগ্র কর্মী ও সমর্থকেরা ছিলেন। তবে ৬ আগস্ট থেকে বিভিন্ন জায়গায় বিএনপি, জামায়াত, বিভিন্ন ধর্মীও সংগঠন এবং শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের উদ্যোগে সংখ্যালঘুদের স্থাপনায় পাহারার ব্যবস্থাও করা হয়। হামলার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্যও দিয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ১৩ আগস্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের ৪০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। ওই দিন তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনেও যান। সেখানে তিনি বলেন, ‘এমন বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, যেটা একটা পরিবার, এটাই হচ্ছে মূল জিনিস। এই পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করার প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি।’

বেশি হামলা খুলনা বিভাগে
খুলনা বিভাগে সবচেয়ে বেশি হামলা হয়েছে। FSJ  অনুসন্ধানে উঠে আসে, বিভাগটির ১০টি জেলার সব কটিতেই সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে খুলনা জেলায় সবচেয়ে বেশি (৭৪টি) ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়। এরপর যশোর, সাতক্ষীরা ও মাগুরার সংখ্যালঘুরা বেশি আক্রান্ত হয়েছেন।
খুলনায় হামলার আগে হিন্দু সম্প্রদায়ের অনেকে বাড়িঘর ছেড়ে পালান। যেমন জেলার কয়রা উপজেলার সুজিত রায় বলেন, ৫ আগস্ট সন্ধ্যার দিকে বাড়িতে হামলা করতে আসছে শুনে তাঁরা বাড়ির সবাইকে নিয়ে আরেক বাড়িতে চলে যান। যেতে যেতেই শুনতে পান তাঁরা ভাঙচুরের শব্দ। তিনি বলেন, ঘরের চাল থেকে শুরু করে আসবাব—সব ভেঙেচুরে দিয়েছে।

যশোর শহরের বেজপাড়ায় ৫ আগস্ট রাতে হামলা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই দিন রাত সোয়া ৯টার দিকে ২০-২৫ জন লোক রামদা, লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা করে।

তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং লুটপাট চালায়।
বেজপাড়ার বনানী সড়কে পরেশ বসুর বাড়ির নিচতলায় ভাড়া থাকেন লক্ষ্মী রানী পাল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীরা লক্ষ্মী রানীর সেলাই মেশিন, রান্নার চুলা, গ্যাসের সিলিন্ডার ও আলমারিতে রাখা তাঁর ভাইয়ের সদ্য বিবাহিত স্ত্রীর গয়না লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক পরেশ বসুর স্ত্রী লক্ষ্মী বসু গণমাধ্যমকে  বলেন, ঘটনার পর লক্ষ্মী রানী পাল ও তাঁর পরিবারের লোকেরা অন্যত্র চলে গেছেন।

রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ
দ্বিতীয় সর্বোচ্চ হামলা হয়েছে রংপুর বিভাগে। এ বিভাগের জেলাগুলোর মধ্যে ঠাকুরগাঁও, লালমনিরহাট ও পঞ্চগড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বেশি হামলার শিকার হন।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ৭৮টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ১৯ থেকে ২১ আগস্ট ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলা ঘুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন আমাদের গোপন সংবাদাতা । সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের কমল বর্মণ আমাদেরকে বলেন, হঠাৎ করেই লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ঘরে যা পেয়েছে, তা লুট করে নিয়ে গেছে।

ময়মনসিংহ বিভাগে হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে ক্ষতির সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। বেশির ভাগ হামলা হয়েছে বিভাগটির নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায়। শেরপুর ও জামালপুরে হামলা তুলনামূলক কম।

নেত্রকোনা শহরে গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার, দুর্গা মিষ্টান্ন ভান্ডার, উত্তরা হোটেলসহ হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৯টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। ২৩ আগস্ট সরেজমিনে দেখে ও খোঁজ নিয়ে জানা যায়, দোকানগুলো চালু হয়েছে। তার আগে স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় খোয়া যাওয়া রেফ্রিজারেটর, আসবাবসহ কিছু মালামাল ফেরতও পাওয়া গেছে। উত্তরা হোটেলের মালিক দেবশঙ্কর রায় FSJ কে বলেন , আর কোনো হামলা হবে না বলে আশ্বাস পেয়ে তাঁরা দুই দিন পর দোকান খোলেন।
রাজশাহী বিভাগে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে যে হামলা হয়েছে, তা চতুর্থ সর্বোচ্চ। বিভাগটির মধ্যে বেশি হামলা হয়েছে রাজশাহী, বগুড়া ও নওগাঁ জেলায়। রাজশাহীতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ওপরও হামলা হয়। ৫ আগস্ট জেলার মোহনপুর উপজেলার পিয়ারপুর গ্রামে পাহাড়িয়া সম্প্রদায়ের পল্লিতে হামলার ঘটনা ঘটে। ১৭ আগস্ট আমাদের প্রতিনিধি দেখেছেন, অনেকের ঘরের চালা ভেঙে ফেলা হয়েছে। আগুন দেওয়া হয়েছে তিনটি বাড়িতে। একটি মন্দিরও ভাঙা হয়েছে।

পল্লিটির বাসিন্দা সূর্যি রানী চোখ মুছতে মুছতে  বলেন, হামলা থেকে বাঁচতে তিনি, তাঁর মেয়ে ও স্বামী নদে ঝাঁপ দিয়েছিলেন।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগ

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে হামলা অন্য বিভাগগুলোর তুলনায় কম। ঢাকা বিভাগের মধ্যে নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী ও টাঙ্গাইলে; বরিশালের মধ্যে বরগুনা ও পিরোজপুর; চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম, নোয়াখালী ও খাগড়াছড়ি এবং সিলেট বিভাগে মৌলভীবাজার ও সিলেটে হামলার ঘটনা বেশি।

ঢাকা বিভাগের শরীয়তপুর জেলা শহরের ধানুকা মনসা বাড়ির একটি মন্দির ৫ আগস্ট ভেঙে দেওয়া হয়। দুই থেকে তিন ঘণ্টা ভাঙচুর চলে। ধানুকা মনসা বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চক্রবর্তী ৬ আগস্ট বলেন,‘হামলাকারীরা আমাদের বাড়ি ভাঙচুরের জন্য চারদিক থেকে ঘিরে রেখেছিল। সেনাসদস্যরা আমাদের উদ্ধার করেছেন।’

সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে’
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বলছেন, যেসব জায়গায় হামলা হয়নি, সেখানেও মানুষ ব্যাপক আতঙ্কে ছিলেন। আতঙ্ক পুরোপুরি কাটেনি।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী  বলেন, সুযোগ পেলে বাংলাদেশে দুর্বলের ওপর সবলের অত্যাচার চলে, তাঁদের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা হয়। এবার একটি ইতিবাচক দিকও দেখা গেছে। সেটা হলো, অনেকে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে এগিয়ে গেছেন। এই ইতিবাচক দিকটিকে উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে, যেখানে ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে কোনো ভেদাভেদ করা হবে না।’

[প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা ও উপজেলার আমাদের ফ্রিডম সিলেট অনুসন্ধান টিম FSJ  প্রতিবেদক প্রতিনিধিরা ]

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।