ফিলিপ হিউজ: ৬৩ নট আউট
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

ফিলিপ হিউজ: ৬৩ নট আউট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৭:০১ পূর্বাহ্ণ
ফিলিপ হিউজ: ৬৩ নট আউট

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালে ঘরোয়া লিগে এক বাউন্সারে মাথায় আঘাত পাওয়ার পর এই দিনে পরপারে পাড়ি জমান হিউজ। তিনি না থাকলেও তার স্মৃতি এখনও জ্বলজ্বলে কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে।

নিউ সাউথ ওয়েলসে জন্ম নেয়া হিউজ অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট আর ২৫টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন। ব্যাটিং স্টাইল বাঁহাতি হলেও তাকে সবাই ‘ছোট ডন ব্র্যাডম্যান’ বলে ডাকতো। অজি ক্রিকেটে যেখানে কম বয়সে জাতীয় দলে অভিষেক প্রায় অসম্ভব ছিল, সেখানে মাত্র ২১ বছর বয়সে টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য নজির স্থাপন করেছিলেন তিনি। তার ওই সেঞ্চুরি আজও অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড হয়ে আছে।

২৭ নভেম্বর। ক্রিকেটপ্রেমীদের স্মৃতির পাতায় বেদনাদায়ক এক অনূভুতির সাক্ষী হয়ে আছে যে দিনটি। ২৫ বছর বয়সী ফিল হিউজের আকস্মিক বিদায়ে যে মুষড়ে পড়েছিলো ক্রিকেট বিশ্ব। কিন্তু বিদায় কি নিতে পেরেছেন? ফেলে যাওয়া সেই জার্সি কিংবা ব্যাটে হয়তো এখন ধুলোর আস্তর, হয়তো ফ্রেমে বাঁধানো ছবিটা পড়ে আছে দেয়ালের এক কোণে, কিন্তু ক্রিকেট ভক্তদের মনিকোঠায় আজও অমলিন ফিলিপ জোয়েল হিউজ।

কারও হেলমেট কিংবা মাথার কোনো অংশে আঘাত লাগতেই ধারাভাষ্যকক্ষ থেকে ভেসে আসে হিউজের নাম। মাঝরাতে শন অ্যাবোট হয়তো এখনও স্বপ্নে দেখেন তার করা ১৪০ কিলোমিটারেরও বেশি গতির সেই বলটা, যে বলের আঘাতেই আজ স্মৃতি হয়ে আছেন ফিলিপ হিউজ।

শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার জার্সিতে ৬৩ রানে অপরাজিত হিউজ তখনও কি জানতেন এটিই তার জীবনের শেষ বল! বলটা মাথায় লাগার কয়েক সেকেন্ড পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। দ্রুত ছুটে আসেন ফিজিও ও অন্য ক্রিকেটাররা। হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ ডাক্তার। অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় সেন্ট ভিনসেন্ট হাসপাতালে। অস্ত্রপচারের পর রাখা হয় লাইফ সাপোর্টে। দুইদিন কোমায় থাকার পর না চলে যান না ফেরার দেশে।

শখের খেলা রাগবি ছেড়ে ১২ বছর বয়সে ক্রিকেটেই স্বপ্ন বোনেন নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটার। ৫ বছর পর পাড়ি জমান সিডনিতে, সুযোগ পান অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে। সেখান থেকে ২০০৯ সালে সুযোগ পান জাতীয় দলে। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট, ২৫ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন হিউজ।

এক টেস্টের ২ ইনিংসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি। ছোট্ট এক ক্যারিয়ারে এমন সব অজর্ন ক্রিকেট ইতিহাসে উঁচু আসনেই রেখেছে ফিল হিউজকে। তবে তাঁর মৃত্যুতে থমকে দাঁড়ায় সব পরিসংখ্যান। ফুলস্টপ পড়ে ক্ষণজন্মা এক ক্রিকেটারের জীবনে।

এক এক করে ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে দশটি বছর। তবে বাইশ গজে এখনও লেপ্টে আছে সেই ‘ফরএভার নট আউট সিক্সটি থ্রি’। ফিল হিউজ ছিলেন, ফিল হিউজ আছেন, তিনি থাকবেন লাখো-কোটি ভক্তের হৃদয়জুড়ে।

অজি ক্রিকেটে তুমূল প্রতিযোগিতার মাঝে দল থেকে একবার বাদ পড়া মানে সে অনেক ঝক্কি। কিন্তু সেসময়ের অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের ইনজুরি হিউজের দলে ফেরার রাস্তা পরিষ্কার করে দেয়। এই উপলক্ষে প্রস্তুতিও নিচ্ছিলেন দারুণ। কিন্তু নিজের ২৬তম জন্মদিনের মাত্র তিনদিন আগেই দুনিয়া থেকে তাকে তুলে নেন ভাগ্য বিধাতা। ক্রিকেট মাঠে সেদিন ৬৩ রানে অপরাজিত থাকা হিউজ জীবনের ইনিংসে অপরাজিত থাকতে পারেননি

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।