এক নজরে দেখুন দলগুলোর পূর্ণাঙ্গ স্কোয়াড
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

এক নজরে দেখুন দলগুলোর পূর্ণাঙ্গ স্কোয়াড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ণ
এক নজরে দেখুন দলগুলোর পূর্ণাঙ্গ স্কোয়াড

আইপিএল ২০২৫ উপলক্ষ্যে দুই দিনের মেগা নিলাম শেষ হয়েছে গতকাল সোমবার। প্রথমবারের মতো সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এই নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলাম শেষ হওয়ার মাধ্যমে চূড়ান্ত হয়েছে আগামী আসরে কে কোন দলে খেলবে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড চূড়ান্ত হয়েছে।

এক নজরে দেখুন আইপিএলের আগামী আসরে ১০টি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড:

*মূল্য ভারতীয় রুপিতে

লখনৌ সুপার জায়ান্ট

রিটেইন করা ক্রিকেটার: নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণুই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।

নিলাম থেকে নেওয়া: রিশাভ পান্ত (২৭ কোটি), ডেভিড মিলার (৭.৫ কোটি), এইডেন মার্করাম (২ কোটি), মিচেল মার্শ (৩ কোটি ৪০ লাখ), আভেশ খান (৯ কোটি ৭৫ লাখ), আব্দুল সামাদ (৪ কোটি ২০ লাখ), আরিয়ান জুয়াল (৩০ লাখ), আকাশ দীপ (৮ কোটি), হিম্মত সিং (৩০ লাখ), সিদ্ধার্থ (৭৫ লাখ), দিগ্বেশ সিং (৩০ লাখ), শাহবাজ আহমেদ (২ কোটি ৪০ লাখ), আকাশ সিং (৩০ লাখ), শামার জোসেফ (৭৫ লাখ), প্রিন্স যাদব (৩০ লাখ), যুবরাজ চৌধুরী (৩০ লাখ), রাজবর্ধন হাঙ্গারগেকর (৩০ লাখ), আরশিন কুলকার্নি (৩০ লাখ), ম্যাথিউ ব্রিটজকে (৭৫ লাখ)।

 

গুজরাট টাইটানস

রিটেইন করা: রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬ কোটি ৫০ লাখ), সাই সুদর্শন (৮ কোটি ৫০ লাখ), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।

নিলাম থেকে নেওয়া: কাগিসো রাবাদা (১০ কোটি ৭৫ লাখ), জস বাটলার (১৫ কোটি ৭৫ লাখ), মোহাম্মদ সিরাজ (১২ কোটি ২৫ লাখ), প্রসিধ কৃষ্ণা (৯ কোটি ৫০ লাখ), নিশান্ত সিন্ধু (৩০ লাখ), মহিপাল লোমর (১ কোটি ৭০ লাখ), কুমার কুশাগরা (৬৫ লাখ), অনুজ রাওয়াত (৩০ লাখ), মানব সুথার (৩০ লাখ), ওয়াশিংটন সুন্দর (৩ কোটি ২০ লাখ), জেরাল্ড কোয়েৎজি (২ কোটি ৪০ লাখ), আরশাদ খান (১ কোটি ৩০ লাখ), গারনুর ব্রারার (১ কোটি ৩০ লাখ), শারফেন রাদারফোর্ড (২ কোটি ৬০ লাখ), সাই কিশোর (২ কোটি), ইশান্ত শর্মা (৭৫ লাখ), জয়ন্ত যাদব (৭৫ লাখ), গ্লেন ফিলিপস (২ কোটি), করিম জানাত (৭৫ লাখ), কুলবন্ত খেজরোলিয়া (৩০ লাখ)।

পাঞ্চাব কিংস

রিটেইন করা ক্রিকেটার: শশাঙ্ক সিং (সাড়ে ৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)।

নিলাম থেকে নেওয়া: আর্শদ্বিপ সিং (১৮ কোটি), শ্রেয়াস আইয়ার ( পৌনে ২৭ কোটি), যুজবেন্দ্র চাহাল (১৮ কোটি), মার্কাস স্টয়নিস (১১ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (৪ কোটি ২০ লাখ), নেহাল ওয়াধেরা (৪ কোটি ২০ লাখ), হারপ্রীত ব্রারার ( দেড় কোটি), বিষ্ণু বিনোদ (৯৫ লাখ), বিজয়কুমার ভিশক (১ কোটি ৮০ লাখ), যশ ঠাকুর (১ কোটি ৬০ লাখ), মার্কো জানসেন (৭ কোটি), জশ ইঙ্গলিস (২ কোটি ৬০ লাখ), লকি ফার্গুসন (২ কোটি), আজমতুল্লাহ ওমরজাই (২ কোটি ৪০ লাখ), হারনুর পান্নু (৩০ লাখ), কুলদীপ সেন (৮০ লাখ), প্রিয়াংশ আর্য (৩ কোটি ৮০ লাখ), অ্যারন হার্ডি (১ কোটি ২৫ লাখ), মুশির খান (৩০ লাখ টাকা), সূর্যনাশ সেজে (৩০ লাখ), জাভিয়ার বার্টলেট (৮০ লাখ), পাইলা অবিনাশ (৩০ লাখ), প্রভিন দুবে (৩০ লাখ)।

দিল্লি ক্যাপিটালস

রিটেইন করা ক্রিকেটার: অক্ষর প্যাটেল (সাড়ে ১৬ কোটি), কুলদীপ যাদব (১৩ কোটি ২৫ লাখ), ত্রিস্টান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)।

নিলাম থেকে নেওয়া: মিচেল স্টার্ক (১১ কোটি ৭৫ লাখ), লোকেশ রাহুল (১৪ কোটি), হ্যারি ব্রুক (৬ কোটি ২৫ লাখ), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৯ কোটি), নটরজন (১০ কোটি ৭৫ লাখ), করুণ নায়ার (৫০ লাখ), সামির রিজভী (৯৫ লাখ), আশুতোষ শর্মা (৩ কোটি ৪০ লাখ), মোহিত শর্মা (২ কোটি ২০ লাখ), ফাফ ডু প্লেসি (২ কোটি), মুকেশ কুমার (৮ কোটি ), দর্শন নালকান্দে (৩০ লাখ), বিপ্রজ নিগম (৫০ লাখ), দুসমান্ত চামেরা (৭৫ লাখ), ডোনোভান ফেরেরা (৭৫ লাখ), অজয় মন্ডল (৩০ টাকা), মন্বন্ত কুমার (৩০ লাখ), ত্রিপুরানা বিজয় (৩০ লাখ), মাধব তিওয়ারি (৪০ লাখ)।

 

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর):

রিটেইন করা ক্রিকেটার: রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনিল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।

নিলাম থেকে নেওয়া: ভেঙ্কটেশ আইয়ার (২৩ কোটি ৭৫ লাখ), কুইন্টন ডি কক (৩ কোটি ৬০ লাখ), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), এনরিখ নরকিয়া (সাড়ে ৬ কোটি), আনক্রিশ রঘুবংশী (৩ কোটি), বৈভব অরোরা (১ কোটি ৮০ লাখ), মায়াঙ্ক মার্কন্ডে (৩০ লাখ), রোভম্যান পাওয়েল (দেড় কোটি), মনিশ পান্ডে (৭৫ লাখ), স্পেন্সার জনসন (২ কোটি ৮০ লাখ), লুভনিথ সিসোদিয়া (৩০ লাখ), অজিঙ্কা রাহানে (দেড় কোটি), অনুকুল রায় (৪০ লাখ), মঈন আলি (২ কোটি), ওমরান মালিক (৭৫ লাখ)।

রাজস্থান রয়্যালস:

রিটেইন করা ক্রিকেটার: সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।

 

নিলাম থেকে নেওয়া: জোফরা আরচার (সাড়ে ১২ কোটি), মহেশ থিকশানা (৪ কোটি ৪০ লাখ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (৫ কোটি ২৫ লাখ), আকাশ মাধওয়াল (১ কোটি ২০ লাখ), কুমার কার্তিক (৩০ লাখ), নীতীশ রানা (৪ কোটি ২০ লাখ), তুষার দেশপান্ডে (সাড়ে ৬ কোটি), শুবম দুবে (৮০ লাখ), যুধবীর সিং (৩৫ লাখ), ফজলহক ফারুকি (২ কোটি), বৈভব সূর্যবংশী (১ কোটি ১০ লাখ), কোয়ানা মাফাকা (দেড় কোটি), কুনাল রাঠোর (৩০ লাখ), অশোক শর্মা (৩০ লাখ)।

সানরাইজার্স হায়দরাবাদ:

রিটেইন করা ক্রিকেটার: প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নিতিশ রেড্ডি (৬ কোটি), হেনরিক ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)।

নিলাম থেকে নেওয়া: মোহাম্মদ শামি (১০ কোটি), হার্ষাল প্যাটেল (৮ কোটি), ঈশান কিশান (১১ কোটি ২৫ লাখ), রাহুল চাহার (৩ কোটি ২০ লাখ), অ্যাডাম জাম্পা (২ কোটি ৪০ লাখ), অথর্ব তাইদে (৩০ লাখ), অভিনব মনোহর (৩ কোটি ২০ লাখ), সিমারজিৎ সিং (দেড় কোটি), জিশান আনসারি (৪০ লাখ), জয়দেব উনাদকাট (১ কোটি), ব্রাইডন কার্স (১ কোটি), কামিন্দু মেন্ডিস (৭৫ লাখ), অনিকেত ভার্মা (৩০ লাখ), ঈশান মালিঙ্গা (১ কোটি ২০ লাখ), শচীন বেবি (৩০ লাখ)।

 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)

রিটেইন করা ক্রিকেটার: বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।

নিলাম থেকে নেওয়া: লিয়াম লিভিংস্টোন (৮ কোটি ৭৫ লাখ), ফিল সল্ট (সাড়ে ১১ কোটি), জিতেশ শর্মা (১১ কোটি), জশ হ্যাজেলউড (সাড়ে ১২ কোটি), রশিখ দার (৬ কোটি), সুয়াশ শর্মা (২ কোটি ৬০ লাখ), ক্রুনাল পান্ডিয়া (৫ কোটি ৭৫ লাখ), ভুবনেশ্বর কুমার (১০ কোটি ৭৫ কোটি), স্বপ্নিল সিং (৫০ লাখ), টিম ডেভিড (৩ কোটি), রোমারিও শেফার্ড (দেড় কোটি), নুয়ান থুশারা (১ কোটি ৬০ লাখ), মনোজ ভন্ডগ (৩০ লাখ), জ্যাকব বেথেল (২ কোটি ৬০ লাখ), দেবদত্ত পাডিক্কল (২ কোটি), স্বস্তিক চিকারা (৩০ লাখ), লুঙ্গি এনগিদি (১ কোটি), অভিনন্দন সিং (৩০ লাখ), মোহিত রাড়ে (৩০ লাখ)।

মুম্বাই ইন্ডিয়ান্স

রিটেইন করা ক্রিকেটার: জাসপ্রিত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬ কোটি ৩৫ লাখ), হার্দিক পান্ডিয়া (১৬ কোটি ৩৫ লাখ), রোহিত শর্মা (১৬ কোটি ৩ লাখ), তিলক ভার্মা (৮ কোটি)।

 

চেন্নাই সুপার কিংস

রিটেইন করা ক্রিকেটার; রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।

 

নিলাম থেকে নেওয়া: ডেভন কনওয়ে (৬ কোটি ২৫ লাখ), রাহুল ত্রিপাটি (৩ কোটি ৪০ লাখ), রচিন রাবিন্দ্রা (৪ কোটি), রবিচন্দ্রন অশ্বিন (৯ কোটি ৭৫ লাখ), খলিল আহমেদ (৪ কোটি ৮০ লাখ), নুর আহমেদ (১০ কোটি), বিজয় শঙ্কর (১ কোটি ২০ লাখ), স্যাম কারেন (২ কোটি ৪০ লাখ), শাইক রশিদ (৩০ লাখ), আনশুল কাম্বোজ (৩ কোটি ৪০ লাখ), মুকেশ চৌধুরী (৩০ লাখ), দীপক হুদা (১ কোটি ৭০ লাখ), গুরজাপনিত সিং (২ কোটি২০ লাখ), নাথান এলিস (২ কোটি), জেমি ওভারটন (দেড় কোটি), কমলেশ নগরকোটি (৩০ লাখ), রামকৃষ্ণ ঘোষ (৩০ লাখ), শ্রেয়াস গোপাল (৩০ লাখ), বংশ বেদী (৫৫ লাখ), আন্দ্রে সিদ্ধার্থ (৩০ লাখ)।

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।