ভাতিজার লাঠির আঘাতে সার ব্যবসায়ী চাচা খুন

হবিগঞ্জের চুনারুঘাটে বসতভিটার জায়গা নিয়ে চাচা-ভাতিজায় বিরোধের জেরে রাজু মিয়া (৫৫) নামে এক সার বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘চাচা ও ভাতিজার মধ্যে বসতভিটার জায়গা ও গাছ কাটা নিয়ে বিরোধ ছিল। এনিয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। এর আগেও তাদের মধ্যে কয়েকবার মারামারি হয়েছে। এনিয়ে একাধিক সালিশ বিচার হয়েছে।’
গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, রাজু মিয়ার স্ত্রী ও তিন ছেলে মেয়ে রয়েছেন। সারের ব্যবসা করে সংসার চালাতেন। হত্যাকাণ্ডের পর পরিবারের সদস্যরা বার বার কান্নায় ভেঙে পড়ছেন।


আপনার মতামত লিখুন