দীপু মনির আসনে আলোর মুখ দেখেনি একটি প্রকল্পও
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

দীপু মনির আসনে আলোর মুখ দেখেনি একটি প্রকল্পও

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
দীপু মনির আসনে আলোর মুখ দেখেনি একটি প্রকল্পও

চাঁদপুর-৩ আসনে (সদর-হাইমচর) উড়ে এসে জুড়ে বসেছিলেন ডা. দীপু মনি। আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরে দলের মধ্যে করেছেন কয়েক ভাগ। তিনবার মন্ত্রী ও একবার এমপি হয়ে নিয়েছেন বড় বড় উন্নয়ন প্রকল্প। কিন্তু নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা অমিল হওয়া এবং লুটপাটের কারণে ওইসব উন্নয়ন প্রকল্প আর আলোর মুখ দেখেনি। তার টাকার মেশিন ছিল ৫ আগস্ট জনতার হাতে নিহত আলোচিত বালুখেকো চেয়ারম্যান সেলিম খান। অন্যদিকে দীপু মনি মন্ত্রী থাকাকালীন তার বাসায় তদবির-বাণিজ্যের হাট বসাতেন দীপু মনির বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু।

চাঁদপুরের রাজনীতিতে তৃণমূলে কোনো অবস্থান না থাকলেও শেখ হাসিনার ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে ২০০৮ সালে চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন দীপু মনি। এরপর আর তাকে থেমে থাকতে হয়নি। মন্ত্রী ও এমপি থাকাকালীন ১৫ বছরে রাজনৈতিক মোড়কে নিজস্ব একটি বাহিনী গড়ে তোলেন দীপু মনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার কারণে দল থেকে জনপ্রতিনিধি নির্ধারণ করাও ছিল একটি বড় বাণিজ্য। তার এসব অপকর্মের মূলহোতা ছিলেন বড় ভাই ওয়াদুদ টিপু।

 

দীপু মনির ক্ষমতাবলে তার বড় ভাই জে আর ওয়াদুদ টিপু হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহের চরে ৪৮ একর খাসজমি দখল করে গড়ে তোলেন ‘টিপু নগর’। সেই জমি নিজ নামে দখলে নিয়ে করেন মাছের ঘের, গবাদিপশুর খামার ও সবজি বাগান। যদিও বিষয়টি জানতে পেরে তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সরকারি ভূমি উদ্ধারে উদ্যোগ নেন। কিন্তু তাতেই ক্ষিপ্ত হয়ে দীপু মনি ওই জেলা প্রশাসককে নেত্রকোনায় বদলি করেন।

দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন চাঁদপুরে তার বাসায় বসতো তদবির-বাণিজ্যের হাট। সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকায় বেচাবিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানান পদ। ঘুস-দুর্নীতি ছিল ‘ওপেন সিক্রেট’। শিক্ষামন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করার সুযোগে চাঁদপুরে তার বাসায় প্রায়ই চলে আসতেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

 

দীপু মনি হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় একে একে শহর রক্ষা বাঁধ, চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়। কিন্তু এসব প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৬০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ ওঠে। সাবেক এই মন্ত্রীর সবচাইতে বড় টাকার মেশিন ছিলেন সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান বালুখেকো সেলিম। নিজ স্বার্থের কারণে তাকে বার বার ডিও লেটার দিয়ে নির্বিচারে পদ্মা-মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন। অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নিয়েছেন মানুষের জমি।

দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন চাঁদপুরে তার বাসায় বসত তদবির-বাণিজ্যের হাট। সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকায় বেচাবিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। ঘুস-দুর্নীতি ছিল ‘ওপেন সিক্রেট’। শিক্ষামন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করার সুযোগে চাঁদপুরে তার বাসায় প্রায়ই চলে আসতেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

এদিকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণে তার ভাই টিপুসহ বাহিনীর সদস্যরা বড় দুর্নীতিতে জড়িয়ে পড়েন। একই সময়ে ভাগ-বাটোয়ারা নিয়ে সাড়ে ৬ হাজার কোটি টাকার প্রকল্প নিয়েও শহর রক্ষায় স্থায়ী শক্তিশালী বাঁধ নির্মাণ প্রকল্প ভেস্তে যায়। এছাড়া দীপু মনির নির্দেশে সেলিম খান পদ্মা-মেঘনায় বালু তুলে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এসব দুর্নীতির কারণে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সেলিম চেয়ারম্যানকে ২৬৭ কোটি ৩৩ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে জমা দিতে চিঠি দেন তৎকালীন জেলা প্রশাসক। দীপু মনির এসব বাণিজ্যে স্থায়ী বাঁধ আর দেখেনি মেঘনা পাড়ের মানুষ।

বিগত সরকারের আমলে বেশ কিছু মেগা প্রকল্প দিলেও কোনোটিই বাস্তবায়ন হয়নি। এসব প্রকল্পের নামে কোটি কোটি টাকা লোপাট হয়েছে। অচিরেই এসব প্রকল্প বাস্তবায়ন চান জেলাবাসী এবং বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে এনে দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনার দাবি জনগণের।

 

এছাড়া চাঁদপুরে দীপু মনির একান্ত অনুগত সব লুটপাট জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়ার কাজ নিয়ন্ত্রণ করতেন বাহিনী প্রধান তার বড় ভাই টিপু, সাবেক মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, পাকিস্তানি বংশধর সাইদুল ইসলাম বাবু ওরফে বিহারী বাবু। বিহারী বাবুর মাধ্যমে চলে সরকারি উন্নয়নের টাকা লুটপাটের সব কমিশন উত্তোলন কাজ। এছাড়া শিক্ষামন্ত্রী থাকাকালীন বদলি বাণিজ্যসহ শিক্ষকদের হয়রানির মূলহোতা ছিলেন পুরাণ বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

দীপু মনি হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় একে একে শহর রক্ষা বাঁধ, চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত বড় বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়। কিন্তু এসব প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৬০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ ওঠে। সাবেক এই মন্ত্রীর সবচাইতে বড় টাকার মেশিন ছিলেন সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান বালুখেকো সেলিম। নিজ স্বার্থের কারণে তাকে বার বার ডিও লেটার দিয়ে নির্বিচারে পদ্মা-মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন। অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নিয়েছেন মানুষের জমি।

দীপু মনির ক্ষমতাবলে তার বড় ভাই জে আর ওয়াদুদ টিপু হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহের চরে ৪৮ একর খাসজমি দখল করে গড়ে তোলেন ‘টিপু নগর’। সেই জমি তিনি নিজ নামে দখলে নিয়ে করেন মাছের ঘের, গবাদিপশুর খামার ও সবজি বাগান। যদিও বিষয়টি জানতে পেরে তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সরকারি ভূমি উদ্ধারে উদ্যোগ নেন। কিন্তু তাতেই ক্ষিপ্ত হয়ে দীপু মনি ওই জেলা প্রশাসককে নেত্রকোনায় বদলি করেন।

 

দীপু মনির দেড় যুগের সাম্রাজ্যে ভিন্নমতের রাজনৈতিক দলকে দমন, নিপীড়ন, হামলা ও মামলা ছিল নিত্যদিনের ঘটনা। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আওয়ামী পেটোয়া বাহিনীর দ্বারা জেলা বিএনপির অফিস এবং সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা চাঁদপুরের ইতিহাসে ছিল বিরল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীপু মনির অনুসারী এবং লুটপাটে নিয়োজিত বাহিনীর সবাই আত্মগোপনে। তার ভাই টিপু দেশ ছেড়ে পালিয়েছেন। দীপু মনি চাঁদপুর ও ঢাকার বেশ কয়েকটি মামলায় বর্তমানে কারাগারে।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বাসিন্দা কালু খান, মো. কাজল গাজী ও হাবিবুর রহমান বলেন, ‘দীপু মনির নির্দেশে সেলিম চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় করবে বলে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে। যারা যেতে চায়নি, তাদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে উচ্ছেদ করেছে। অথচ দুর্নীতির কারণে আজ বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ বাতিল হয়ে গেছে।

দীপু মনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে, এখানে একটি স্থায়ী বাঁধ হবে, যা এখনো হয়নি। তিনি শুধু বড় বড় কথা বলেছেন কিন্তু বাস্তবে তা দেখাতে পারেননি। বড় বড় প্রকল্প দেখে শুধু নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছেন। নিজের স্বার্থ উদ্ধারে দীপু মনি চাঁদপুর জেলা আওয়ামী লীগকে করেছেন কয়েক ভাগে বিভক্ত। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাংশকে নিয়ে একক রাজত্ব কায়েম করেন।

গাছতলা গ্রামের বাসিন্দা আবুল কালাম পাঠান বলেন, দীপু মনি নির্বাচন এলে উন্নয়নের ওয়াদা করতেন। কিন্তু তার ওয়াদা পালন হয়নি। আমাদের এলাকায় মেডিকেল কলেজ স্থাপন করবেন বললেও তা বাস্তবায়ন হয়নি। সরকার অধিগ্রহণ করবে ধারণা করে ৩০ একর জমির মালিক কয়েক বছর ওই জমিতে ফসল করতে পারেনি। দীপু মনির লোকজন সব কাজ থেকে লুটপাট ও লাভের আশায় উন্নয়ন কাজগুলো বাধাগ্রস্ত হয়।

 

চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. মাসুদুর রহমান বলেন, টিপু ও রতন মজুমদারের মনমতো না হলেই ওই শিক্ষক হয়ে যেত বিএনপি-জামায়াত। যেমন আমি শিক্ষা মন্ত্রণালয়ের কারিকুলামবিরোধী বক্তব্য দেওয়ায় আমাকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছিল।

চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকার বাসিন্দা মুসা ও ইকবাল বলেন, দীপু মনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে এখানে একটি স্থায়ী বাঁধ হবে, যা এখনো হয়নি। তিনি শুধু বড় বড় কথা বলেছেন কিন্তু বাস্তবে তা দেখাতে পারেননি। বড় বড় প্রকল্প দেখে শুধু নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছেন।

 

চাঁদপুরের একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, নিজের স্বার্থ উদ্ধারে দীপু মনি চাঁদপুর জেলা আওয়ামী লীগকে করেছেন কয়েক ভাগে বিভক্ত। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাংশ নিয়ে একক রাজত্ব কায়েম করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলীয় প্রথম সারির প্রায় সব নেতাই ছিল তার চক্ষুশূল। তিনি তাদের ছাড়াই অগ্রহণযোগ্য নবীন নেতা ও সন্ত্রাসী বাহিনী দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতেন। এতে দীর্ঘদিনের দলীয় ত্যাগী নেতাকর্মী ছাড়াও পুরো চাঁদপুরবাসীর মাঝে বিরূপ প্রভাব পড়ে। এরপরও হামলা-মামলার ভয়ে কেউ কখনো মুখ খুলতে পারেননি দীপু মনির বিরুদ্ধে।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি বলেন, দীপু মনি আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে অরাজকতা শুরু হয়। কোনো কারণ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের নামে শত শত মামলা দিয়েছে। ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি যে বিএনপির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অথচ দীপু মনির নির্দেশে তা করা হয়েছে। দীপু মনির দুর্নীতির কথা পুরো জেলাবাসী জানে। সেলিম চেয়ারম্যান ও তার ভাই টিপুকে দিয়ে বড় বড় দুর্নীতির কাজ হতো।

 

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম বলেন, বিগত প্রায় দেড় যুগে দীপু মনি ও তার লোকদের হাতে বিএনপি-জামায়াতের বহু নেতাকর্মী গায়েবি মামলার আসামি হয়ে ঘরছাড়া হয়েছেন। তার নিজের দলের লোকজনও রক্ষা পায়নি। জুলুম-নির্যাতনের শিকার ভুক্তভোগীরা তার এ ধরনের কর্মকাণ্ডের জবাব নিতে অপেক্ষায় আছেন। নিরাপত্তাসহ এসব কারণে দীপু মনিকে চাঁদপুর আদালতে উপস্থিত করা সম্ভব হয়নি।

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।