নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের বড় জয়
Official portrait of President Donald J. Trump, Friday, October 6, 2017. (Official White House photo by Shealah Craighead)

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের বড় জয়

১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে নর্থ ক্যারোলাইনায় জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের প্রচারণার জন্য এই জয় গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার পথে এগিয়ে গেলেন ট্রাম্প।
তবে বেশিরভাগ সুইং স্টেটের ফলাফল এখনও ঘোষণা হয়নি, যার ফলে পরিস্থিতি কমলা হ্যারিসের পক্ষে যেতে পারে।
বিশেষ করে যদি তিনি রাস্ট বেল্টের তিনটি রাজ্য – উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগানে জিততে পারেন।
নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের জয় গুরুত্বপূর্ণ হলেও তা ঐতিহাসিক ভোটের ধারাকে ধরে রেখেছে।
ট্রাম্প ২০১৬ সালে সেখানে তিন দশমিক ৬৬ শতাংশ এবং ২০২০ সালে এক দশমিক ৩৪ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন।
ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে এই রাজ্যে সর্বশেষ ২০০৮ সালে বারাক ওবামা জয়ী হয়েছিলেন।
তবে বারাক ওবামা ২০১২ সালে তার পুনর্নির্বাচনের সময় রিপাবলিকান প্রার্থী মিট রমনির কাছে নর্থ ক্যারোলিনা হারান।


আপনার মতামত লিখুন