বেহাল সিলেট-ঢাকা সড়ক, আন্দোলনের ডাক আরিফের
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

বেহাল সিলেট-ঢাকা সড়ক, আন্দোলনের ডাক আরিফের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:০০ পূর্বাহ্ণ
বেহাল সিলেট-ঢাকা সড়ক, আন্দোলনের ডাক আরিফের

সিলেটের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থা। সিলেট-ঢাকা মহাসড়কের সংস্কার কাজে ধীরগতির কারণে প্রতিদিনই লেগে থাকে দীর্ঘ যানজট। রেলপথের অবস্থাও নাজুক। ফলে এই অঞ্চলের যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এই দুর্ভোগ লাঘবে সরকারেরও তেমন উদ্যোগ নেই।

এর প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে এ প্রসঙ্গে তিনি বলেন,   সিলেটের যগোযোগ ব্যবস্থা খুবই নাজুক। ঢাকা-সিলেট মহাসড়ক দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী। এটির সংস্কার কাজেও কোন গতি নেই।

তিনি বলেন, মানুষের কষ্টের একটা সীমা আছে, সময়ের একটা ব্যাপার আছে। বছরের পর বছর ধরে এই দুর্ভোগ চলতে পারে না। সংস্কার কাজ চলমান অবস্থায় বিকল্প কি ব্যবস্থা। ট্রেনের ব্যাপারেও কোন সুখবর নেই। সরকারের পক্ষ থেকে এসব ব্যাপারে কোন পদক্ষেপ নেই।

আরিফ বলেন, রাস্তা খারাপ হওয়ায় সিলেটে পণ্য আসতে আসতে দাম অনেক বেড়ে যায়। ফলে এখানকার মানুষদের বাড়তি দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে। এসব মানা যায় না।

আরিফ বলেন, আমাদের প্রিয় বৃহত্তর  সিলেটের  যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। জনগণের মৌলিক অধিকার — সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের অধিকার — আজ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এই অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে, এবং একটি যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আমরা সবাই একত্রিত হবো একটি ঐক্যবদ্ধ কণ্ঠে।

এই লক্ষ্যে আগামী রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় নগরের কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছেন তিনি। এতে দল-মত নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আরিফ।

এরআগে মঙ্গলবার একটি সমাবেশে সিলেট-ঢাকা মহাসড়ক ও রেলযোগাযোগের দুরবস্থায় ক্ষোভ প্রকাশ করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আজকে দেখুক্কা সিলেট থাকি ঢাকা যাইতে কত সময় লাগে। সাইফুর রহমানে (সাবেক অর্থমন্ত্রী) করি দিছলা। তিন ঘণ্টা, চার ঘণ্টায় সিলেট থাকি ঢাকা আইছি। ১৭ বছরে এমন উন্নয়ন হইছে, উন্নয়নের মহাসড়কে এখন ঢাকা থাকি সিলেট আইতে ১২ ঘণ্টা লাগে, ১৫ ঘণ্টাও লাগে। এই অবস্থা চলতে দেওয়া যায় না।’

দ্রুত এই অঞ্চলের যোগাযোগব্যবস্থার সংস্কারকাজ শুরু না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি।

সিলেটের সাবেক এই মেয়র বলেন, ‘চিটাগাং সুন্দর করবা, উত্তরবঙ্গে ব্রিজ অইব আর সিলেটরে যা খুশি করবা, ইটা আর হতে দেওয়া যায় না। সিলেটের কথা আইলেই অর্থনৈতিক অবস্থা খারাপ, সিলেটের কথা আইলেই সরকারের কাছে টেকা নাই। তো হাজার হাজার কোটি টাকা খরচ কইরা এই সব ব্রিজ, কালভার্ট অন্যান্য অঞ্চলে হয় কীভাবে? চিটাগাং স্বর্গ বানাউক্কা, আমার কোনো আপত্তি নাই; আরও অঞ্চলেও হোক, খুশি হইমু। কিন্তু আমরা সিলেটিরা বাদ যাব কেন?’

ঢাকা-সিলেট মহাসড়কের দুরবস্থার প্রসঙ্গ টেনে আরিফুল হক বলেন, ‘আজকে একটা অসুস্থ রোগী নিয়া যাওয়া যায় না, রোগী রাস্তায় মারা যাইতাছে। ট্রেনের অবস্থা সেইম (একই)। সারা বাংলাদেশে নতুন নতুন ট্রেন, কম্পার্টমেন্ট (বগি)। সিলেটে টাডা (বজ্রপাত) পড়ছে! রেল কর্তৃপক্ষ এবং যোগাযোগ মন্ত্রণালয়রে কই, রাস্তা পুনর্নির্মাণ হওয়ার আগ পর্যন্ত স্পেশাল দুইটা ট্রেন বরাদ্দ করা হোক ঢাকা-সিলেটে এবং নতুন কম্পার্টমেন্ট দেওয়া হোক। এখানে (সিলেট রেলস্টেশন) যারা আছে, তারা কম্পিউটারে আগে টিকিট নেয়গি, পরে বেশি দামে বেচত চায়। এনতান (তাদের) পেছনে আমরা জনগণ থাকমু, ইনশা আল্লাহ। তানতানরেও ধরমু। পাবলিক ডিমান্ড না মানলে আন্দোলন হইব এবার।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, ‘সড়ক, রেলপথের দুরবস্থার সুযোগ পাইয়া এখন বিমানে ৩ হাজার টাকার টিকিট ১২ হাজার টাকা করতাছে। এমন মোরগা পাইছে আমরার সিলেটি হকলরে, যা খুশি তা-ই করতাছে। বিমান কর্তৃপক্ষ যদি এইটার সমাধানে ব্যবস্থা না করে, তানতান বিরুদ্ধেও আমরা জনগণ ব্যবস্থা নিমু। আমরার রাস্তা দিতে হইব ঠিক করি, বিমানের ভাড়া কমাইতে হইব।’

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।