নিউইয়র্কে উইমেন্স এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস পেলেন আম্বিয়া
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

নিউইয়র্কে উইমেন্স এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস পেলেন আম্বিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৯:৩১ পূর্বাহ্ণ
নিউইয়র্কে উইমেন্স এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস পেলেন আম্বিয়া

নিউইয়র্কে উইমেন্স এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস পেয়েছেন নারী উদ্যোক্তা আম্বিয়া বেগম। শুক্রবার (২৯ নভেম্বর) লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট বলরুমে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউএসবিসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, আম্বিয়া বেগম এম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ইনক (ইডিপি) এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসীদের জন্য অরাজনৈতিক প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে আম্বিয়া বলেন, ইডিপি হলো নারীদের দক্ষতা বৃদ্ধির একটি প্ল্যাটফর্ম, যা তাদের সফল হওয়ার জন্য কর্মসংস্থান এবং সহায়তা দিয়ে থাকে। ব্যক্তিগত উন্নয়ন থেকে শুরু করে পেশাদার দক্ষতা-নির্মাণ পর্যন্ত, আমরা নারীদের স্বপ্ন পূরণে এবং সমাজে অর্থপূর্ণ অবদান রাখতে সাহায্য করে।

তিনি বলেন, ইডিপিতে মূলত অফিসের কাজ, ব্যবসা পরিচালনা এবং স্ব-শিক্ষার জন্য প্রয়োজনীয় কম্পিউটার দক্ষতা শেখানো হয়। কোর্সগুলো মৌলিক কম্পিউটার সাক্ষরতা থেকে শুরু করে সফটওয়্যার অ্যাপ্লিকেশনও করা হয়ে থাকে। যা দেশটির কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

শেখ ফরহাদ এবং মিলি এ ভূঁইয়ার সঞ্চালনায় ইউএসবিসিসিআই উইমেনস এন্টারপ্রেনার সামিট এবং অ্যাওয়ার্ডস ২০২৪-এর বিভিন্ন সেশন পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন- নাজমুল হাসান, ডেপুটি কনসাল জেনারেল, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক।

নাজমুল হাসান বলেন, ইউএসবিসিসিআই উইমেন্স এন্টারপ্রেনার সামিট এবং অ্যাওয়ার্ডস ২০২৪ বাংলাদেশি নারীদের জন্য একটি অনন্য উদ্যোগ, যা তাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। এই ধরনের ইভেন্ট নারীদের ব্যবসায়িক জগতে প্রবেশের পথ সুগম করে এবং তাদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরে। আমি ইউএসবিসিসিআই এবং এর নেতৃত্বকে এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।

নির্বাহী উপদেষ্টা জেনি লো বলেন, ইউএসবিসিসিআইয়ের এই উদ্যোগ অসাধারণ। এই সামিট এবং অ্যাওয়ার্ডস শুধু নারীদের উদ্ভাবনী ধারণাগুলোকে তুলে ধরেনি বরং তাদের ব্যবসায়িক প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। এম্পায়ার স্টেট ডেভেলপমেন্ট সবসময় এই ধরনের উদ্যোগকে সমর্থন করে এবং আমি আশা করি, এটি আরও নারীদের অনুপ্রাণিত করবে এবং তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।

 

তিনি বলেন, নারী উদ্যোক্তাদের জন্য এই সামিট একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসাবে কাজ করেছে। যেখানে উদীয়মান উদ্যোক্তা থেকে শুরু করে অভিজ্ঞ পেশাদারদের একত্রিত করেছে।

ইভেন্টটি তিনটি মূল দিককে ঘিরে তৈরি করা হয়েছে: নেটওয়ার্কিং: অংশগ্রহণকারীরা সহকর্মী, পরামর্শদাতা এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযুক্ত হয়ে পেশাদার সম্পর্ক গড়ে তোলার সুযোগ পেয়েছেন।

ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন: সেশনগুলোতে কর্মজীবন এবং ব্যক্তিগত অগ্রগতির ওপর জোর দেওয়া হয়েছে, যা নারীর ক্ষমতায়নের সামগ্রিক পদ্ধতির প্রতিফলন।

 

ইভেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল উইমেন্স এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস ২০২৪, যা নারী উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতাদের উদ্ভাবন, নেতৃত্ব এবং সামাজিক অবদানের জন্য স্বীকৃতি দেয়।

এ সময় পুরস্কার দেওয়া হয়, সোনিয়া চাঁদনী – মালিক, বিরাসত, ডা. দিলরুবা চৌধুরী – লেখক, ‘ব্লু ইকোনমি: বাংলাদেশের সামুদ্রিক নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ ‘নাজনীন মির্জা – সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, মির্জা রিয়েল এস্টেট অ্যাডভাইজার্স আম্বিয়া বেগম – প্রতিষ্ঠাতা ও সচিব, এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ইনক। সাবরিনা আহমেদ – সিইও, সাহেলিয়াজ বাই লিয়া ইনক। রোজি ইসলাম – রিপারেটিভ, এলমহার্স্ট মেডিকেল, অ্যাফিনিটি অ্যাবস্ট্রাক্ট, উম্মাহ গিভিং সার্কেল জিন্নাথ জাহান – সিইও, দীন ফ্যাশন ইনক। ফাতেমা আক্তার – কসমেটোলজিস্ট এবং মেকআপ আর্টিস্ট। উমামা সিদ্দিকা – প্রতিষ্ঠাতা, অনলাইন কুরআন স্কুল, নিউইয়র্ক। সেলিনা আক্তার – সামাজিক উদ্যোক্তা। সারা পারভেজ – সহযোগী অ্যাটর্নি, জন এফ. কারমানের আইন অফিস। ভাবলীন সবরওয়াল – ম্যানেজিং পার্টনার, ভাবলীন সবরওয়ালের আইন অফিস। স্নিগ্ধা কুন্ডু মিস্টি – প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন, গ্লোমেন সিআইসি মিলি এ ভূয়ান – ফ্র্যাঞ্চাইজি মালিক ডমিনোজ

 

ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট তোফাজ্জল লিটন বলেন, ইউএসবিসিসিআই উইমেন্স এন্টারপ্রেনার সামিট এবং অ্যাওয়ার্ডস ২০২৪ একটি অসাধারণ উদ্যোগ যা নারী নেতৃত্ব এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই ইভেন্টটি শুধু নারীদের ক্ষমতায়ন নয় বরং তাদের উদ্যোগ এবং উদ্ভাবনী ক্ষমতাকে সামনে নিয়ে আসার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। আমরা গর্বিত যে আমরা এমন একটি মঞ্চ তৈরি করতে পেরেছি, যা নারী উদ্যোক্তাদের স্বীকৃতি, সমর্থন এবং উন্নয়নের সুযোগ দেয়। ভবিষ্যতে আমরা এই ধারা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান: আল্লামা আব্দুর রহমান বর্ণীর স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা

স্টাফরিপোর্টার:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবার মাধ্যমে যেমন মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি পাওয়া যায় মানুষের ভালোবাসা। মানবসেবাকে ইবাদতের সঙ্গে তুলনা করে বক্তারা আরও বলেন, এতিম-অসহায়দের সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করলে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জিত হয়। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই বলেও উল্লেখ করেন তারা।শুক্রবার বিকেলে পীরে কামেল ওস্তাজুল উলামা আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ সংবর্ধনা অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম ও সহ-সুপার মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হেলাল আহমদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ এবং মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন।আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ মাস্টার সফর উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই গ্রন্থটি প্রকাশ করা হবে ।

ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
ওসমানীনগরে দয়ামির আ.লীগ নেতার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ ‎

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কদরিছ  মিয়া প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা সেলিম আহমদের পিতা।


‎পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তাদের বাড়িতে হামলা হয়। রাজনৈতিক উত্তেজনা ও একাধিক মামলার কারণে এ সময় সেলিম আহমদ ও তার বাবা আত্মগোপনে ছিলেন। পরিবারের দাবি প্রায় এক বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ, আত্মীয়দের বাসাতেও নেই। তিনি জীবিত না মৃত এ নিয়েও নিশ্চিত হতে পারছেননা তারা।

‎স্থানীয় সূত্র জানায়, কদরিছ মিয়ার ছেলে ছাত্রলীগের ক্যাডার সেলিম আহমদ একাধিক মামলার আসামি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা সেলিম সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। ৫ আগস্টের ঘটনার পর থেকে সেও পলাতক।

‎পরিবারের সদস্যরা জানান,,,নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করার কথা ভাবলেও নিরাপত্তাহীনতা ও প্রতিশোধের আশঙ্কায় পরিবার এখনো অভিযোগ করতে পারেনি। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই তাদের উদ্বেগ বাড়ছে কদরিছ মিয়া জীবিত না মৃত, কিছুই জানা যাচ্ছে না।

‎এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলে আমরা শুনেছি এরকম একজনকে পাওয়া যাচ্ছেনা,তবে লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রোয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে।

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সিলেট-৪ আসনেই আরিফ চৌধুরী চূড়ান্ত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রাথী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে আরিফুল হক চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।

গত সোমবার দেশের অন্যান্য আসনের সাথে সিলেটের ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে সেদিন কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হককে দল থেকে একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে সম্মত হননি আরিফ। তিনি সবসময়ই সংসদ নির্বাচনের ক্ষেত্রে সিলেট-১ আসন অথবা সিঠের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।সর্বশেষ সোমবার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতবেৃন্দের পক্ষ থেকে জরুরী তলব দিয়ে আরিফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ও বুধবার আরিফের সাথে দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এসব বৈঠকে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রথমে সম্মত হননি বলে জানা গেছে। এরপর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে বাসায় ডেকে পাঠান।রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আরিফুল হক ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা জানিয়ে ঢাকা থেকে রাতে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।